,

অলিগলি না খুঁজে আগামী নির্বাচনের প্রস্তুতি নিন : বিএনপিকে কাদের

news-image

নিউজ ডেস্ক : আন্দোলনের হুমকি না দিয়ে বিএনপিকে পরবর্তী নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার সকালে সচিবালয়ে তার নিজ দপ্তরে সমসাময়িক বিষয়ে ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান।

বিএনপির উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেশে এ মূহূর্তে আন্দোলনের বস্তুগত কোনও পরিস্থিতি বিরাজমান নেই,বিএনপির কোনও প্রস্তুতিও নেই। ক্ষমতার পালাবদল চাইলে, অন্য কোনও অলিগলি পথ না খুঁজে আগামী নির্বাচনের প্রস্তুতি নিন।

খালেদা জিয়ার মুক্তির জন্য নতুন করে আন্দোলনের হুমকি প্রসঙ্গে তিনি বলেন, গত দশ বছর ধরে আন্দোলনের হাঁক ডাক শুনছি,দেশের জণগণ এখন তাদের আন্দোলনের সক্ষমতাও ইতিমধ্যে দেখে ফেলেছে।

ওবায়দুল কাদের বলেন, বাস্তবে ৫০০ লোক নিয়ে রাজপথে একটি মিছিলও এ পর্যন্ত বেগম জিয়ার জন্য বিএনপি করতে পারেনি, এ ব্যর্থতা তারা ঢাকবে কি করে?

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিকতা প্রদর্শন করে খালেদা জিয়ার বয়সজনিত বিষয়টি বিবেচনায় নিয়ে প্রথেমে ৬ মাস পরে আরও ৬ মাস জামিনের মেয়াদ বাড়িয়েছেন,তাই বলে এটি বিএনপির আন্দোলনের ফসল নয়, এটি শেখ হাসিনার মহানুভবতা ও মানবিকতার উদাহরণ।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা আন্দোলনের ডাক দিয়ে শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে বসে থাকলে কর্মীরা আন্দোলন করবে কিভাবে?বিএনপির আন্দোলনের ডাক আষাঢ়ের তর্জন গর্জনই সার।

এ জাতীয় আরও খবর

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক

মেধা ও অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া