,

রংপুরে গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার, স্বামী গ্রেফতার

news-image

রংপুর ব্যুরো : রংপুরের মিঠাপুকুরে এক গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় জড়িত সন্দেহে তার স্বামী আনারুলকে গ্রেফতার করা হয়েছে।গত বুধবার দুপুরে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুজ্জামান।

তিনি জানান, গত ২৭ জুলাই মিঠাপুকুরের সন্তোষপুর গ্রামের আনারুলের স্ত্রী হোসনে আরা বেগম নিখোঁজ হয়। এব্যাপারে ১ সেপ্টেম্বর তার পরিবারের লোকজন থানায় মামলা দায়ের করলে মঙ্গলবার রাতে আনারুল পুলিশের হাতে গ্রেফতার হয়।এদিকে, গ্রেফতারের আগ পর্যন্ত হোসনে আরা বেগমের স্বামী আনারুল দাবি করেছিলেন, তার স্ত্রী বাবার বাড়ির কথা বলে বেরিয়ে গেছে। এরপর আর ফিরে আসেনি। কিন্তু পরবর্তীতে আনারুল নিজেও গা ঢাকা দেয়।

এঘটনায় ১ সেপ্টেম্বর নিখোঁজ হোসনে আরার পরিবার মামলা দায়ের করলে গতকাল মঙ্গলবার রাতে আনারুলকে পুলিশ গ্রেফতার করে।পারিবারিক কলহের জেরে হোসনে আরাকে হত্যার কথা স্বীকার করেছে স্বামী আনারুল। তার দেওয়া তথ্য অনুযায়ী তার বাড়ির পেছনে আবাদি জমিতে পুঁতে রাখা হোসনে আরা বেগমের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুজ্জামান জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত আনারুলকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর