,

না ফেরার দেশে অভিনেতা মহিউদ্দিন বাহার

news-image

বিনোদন ডেস্ক : জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’খ্যাত অভিনেতা মহিউদ্দিন বাহার মারা গেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)।সোমবার ভোরে তার মৃত্যু হয়।

মহিউদ্দিন বাহারের বড় ছেলে মো. মঈন উদ্দিন জানান, তার বাবা অনেক দিন ধরে হার্ট ও কিডনিসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। আজ ভোরের দিকে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দয়াগঞ্জের বাসা থেকে দ্রুত ইব্রাহিম ডায়াবেটিক হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মহিউদ্দিন বাহার স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অনেক আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার বয়স হয়েছিল ৭৩ বছর। সোমবার বাদ আসর দয়াগঞ্জে জানাজার পর সেখানকার কবরস্থানে তাকে দাফন করা হবে।

১৯৪৭ সালের ২৭ ডিসেম্বর ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে জন্মগ্রহণ করেন মহিউদ্দিন বাহার। ১৯৭৭ সালে বাংলাদেশ টেলিভিশনের ছোটদের সিরিজ ‘রোজ রোজ’-এ প্রথম অভিনয় করেন মহিউদ্দিন বাহার। প্রায় ২৬ বছর ধরে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে অভিনয় করেন মহিউদ্দিন বাহার।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য