,

টানা ৩০ বছর ধরে খাল কেটে গ্রামে পানি পৌঁছালেন তিনি

news-image

অনলাইন ডেস্ক : এ যেন এক দশরথ মাঝির গল্প, তবে মিল আছে। এই ঘটনাও ঘটেছে ভারতের বিহারে। একা হাতে একটি আস্ত খাল খুঁড়ে ফেলেছেন লাথুয়া এলাকার কোঠিওয়ালা গ্রামের লঙ্গি ভুঁইঞা। তিনি একার চেষ্টায় ৩০ বছর ধরে খাল খুঁড়ে চলেছেন। তাঁদের গ্রাম পাহাড়ের কোলে। মাওবাদী অধ্যুষিত এলাকায়। বর্ষাকালে পাহাড় বেয়ে যে পানি আসে তা যাতে গ্রামের কাজে লাগানো যায়, সেই অসাধ্য সাধনে নেমেছিলেন তিনি। শেষ পর্যন্ত সফলও হয়েছেন।

লঙ্গি বলেন, ‘প্রথম থেকে কেউ আমাকে এই কাজে উৎসাহ দেয়নি। বরং সবাই যখন রুজিরোজগারের তাগিদে বেরিয়েছেন, তখন আমি গিয়েছি খাল কাটতে। প্রথমে লোকে পাগল বলেছে, কেউ বিশ্বাস করতে পারেনি যে এমনও আমি করতে পারব। তবে ৩০ বছর ধরে টানা চেষ্টা করার পর কাজ শেষ হয়েছে।’

কিন্তু কেন এই দায়িত্ব নিয়ে এগিয়ে এসেছিলেন তিনি। বললেন, বর্ষাকালে পর্যাপ্ত বৃষ্টি হলেও গ্রামে সরাসরি পানি আসার কোনো সুযোগ এত দিন ছিল না। এবার এই খাল কেটে দেওয়ায় পাহাড়ি নদী থেকে সরাসরি পানি আসবে গ্রামে। গয়া জেলা থেকে ৮০ কিলোমিটার দূরে কোঠিওয়ালা গ্রাম ঘেরা জঙ্গল আর পাহাড়ে। সেখানেই সবার চোখের আড়ালে এমন অসম্ভব কাজ করে ফেলেছেন এই বৃদ্ধ। খুঁড়েছেন তিন কিলোমিটার লম্বা খাল।

স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, ৩০ বছর ধরে একক দক্ষতায় ওই খাল কাটার কাজ করেছেন ওই বৃদ্ধ। আজ খাল কাটা হয়ে যাওয়ায় শেষ পর্যন্ত লাভ হবে সাধারণ মানুষের, এই গ্রামের। পানির সমস্যা মিটবে। কৃষিজমিতে পানি আসবে।

দশরথ মাঝির গল্প সবাই জানেন। কিভাবে একক দক্ষতায় তিনি নাকি বছরের পর বছর একটি পাহাড় কেটে পথ বের করে এনেছিলেন। এ যেন সেই রূপকথার গল্পের মতোই এক নির্মাণ। সূত্র : নিউজ এইটটিন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য