,

হারাগাছে ১০ লাখ টাকার নকল ব্যান্ডরোলসহ অটো চালক আটক

news-image

রংপুর ব্যুরো : রংপুরের কাউনিয়ার হারাগাছে ৯ লাখ ৮২ হাজার ৮০০ টাকার নকল ব্যান্ডরোল জব্দ করেছে আরপিএমপি পুলিশ। এ সময় আইনুল হক (২৮) নামে এক অটোবাইক চালককে আটক করা হয়। শনিবার রাতে উপজেলার হারাগাছ পৌরসভার তেলীটারী মুন্সিপাড়া গ্রাম থেকে নকল ব্যান্ডরোল সহ তাকে আটক করা হয়।

এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে হারাগাছ পুর্বপোদ্দারপাড়া গ্রামের শাহিদুলের ছেলে ছাকিল হোসেন (২২) ও একই গ্রামের মৃত ছামছুল হকের ছেলে অটোচালক আয়নুলের (২৮) বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন-২৫-এ/২৫-এ(বি) ধারায় মামলা করেছে বলে আরপিএমপি হারাগাছ থানার ওসি রেজাউল করীম জানিয়েছেন।

তিনি বলেন, হারাগাছে নতুন ছোট ও মাজারিসহ বিভিন্ন বিড়ি কারখানায় সরবরাহ করার জন্য বিপুল পরিমান নকল ব্যান্ডরোল তেলীটারী মুন্সিপাড়া গ্রামে পাচারকরে নিয়ে যাওয়া হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে শনিবার রাত ৯টার দিকে তার নেতৃত্বে এসআই মনোজ কুমার, জোতিশ চন্দ্র, আব্দুল ছবুর, এএসআই রাহেনুল, আক্কাস, আসিক, শফিকুল, শরিফুজ্জামান সহ একদল পুলিশ তেলীটারী মুন্সিপাড়া রাস্তায় অভিযান চালিয়ে অটোবাইক রিক্সা থেকে ৯ লাখ ৮২ হাজার ৮০০ টাকার মূল্যের ১ লাখ ৮ হাজার পিচ নকল ব্যান্ডরোল উদ্ধার করা হয়। এসময় নকল ব্যান্ডরোল বহনকারী অটোচালক আয়নুলকে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে নকল ব্যান্ডরোল সরবরাহকারী চক্রের লিডার ছাকিল হোসেন পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

ওসি রেজাউল করীম বলেন, নকল ব্যান্ডরোল সরবরাহকারী চক্রের মুলহোতা ছাকিল হোসেনকে গ্রেফতারের চেষ্ঠা চলছে।

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা