,

অক্সফোর্ডের টিকার পরীক্ষা আবার চালু

news-image

অনলাইন ডেস্ক : শরীরে গ্রহণের পর স্বেচ্ছাসেবী অসুস্থ হয়ে পড়ায় স্থগিত করা হয়েছিল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ওষুধ প্রস্তুতকারক অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাস প্রতিরোধের টিকা। আবারও সেই টিকার তৃতীয় বা চূড়ান্ত ধাপের পরীক্ষা শুরু হচ্ছে।

এই টিকার পরীক্ষা চালানো এখন নিরাপদ মনে হওয়ায় আবার তা শুরু হচ্ছে বলে অক্সফোর্ডের বরাত দিয়ে শনিবার জানিয়েছে বিবিসি।

করোনা প্রতিরোধে এতদিন পর্যন্ত যে কয়টি টিকার পরীক্ষা চালানো হয়েছে তার মধ্যে অক্সফোর্ড উদ্ভাবিত টিকাটি সবচেয়ে কার্যকরী বলে বিবেচনা করা হচ্ছে।

কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলছে, এত বড় একটি কাজে কিছু স্বেচ্ছাসেবী অসুস্থ হবেন এটা ধারণা করাই যাচ্ছিল।

যুক্তরাজ্য ছাড়াও যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকায় এই টিকার তৃতীয় ধাপের পরীক্ষা চালানো হচ্ছে। গত মঙ্গলবারের আগেও আরও একবার অক্সফোর্ডের টিকাটির পরীক্ষা বন্ধ করা হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বিশ্বে ১৮০টির মতো টিকা তৈরিতে কাজ চলছে। তবে এখন পর্যন্ত তৃতীয় ধাপের পরীক্ষা শেষ করতে পারেনি কোনো টিকাই।

যুক্তরাজ্যের স্বাস্থ্য সচিব ম্যাট হ্যানকক এক টুইট বার্তায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই স্থগিত কার্যক্রমই বলে আমাদের কাছে নিরাপত্তাই প্রথম। নিরাপদভাবে যত দ্রুত সম্ভব আমরা এই কার্যক্রম শুরু করব।

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু