,

সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তী গ্রেফতার

news-image

বিনোদন ডেস্ক : আগেই মিলেছিল আভাস। যে কোনো মুহূর্তে গ্রেফতার হতে পারেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। অবশেষে সুশান্ত মামলায় নতুন মোড় এনে মাদককাণ্ডে গ্রেফতার হলেন বাঙালি এই অভিনেত্রী। তিনি সুশান্তের সর্বশেষ প্রেমিকা ছিলেন।

রোববার (৬ সেপ্টেম্বর) থেকে রিয়াকে জেরা শুরু করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। রবি, সোম পর পর দু’দিন জেরার পর, আজ মঙ্গলবারও ডাকা হয়েছিল রিয়াকে। সেখানে কিছুক্ষণ জেরার পর দুপুরে রিয়াকে গ্রেফতার করে এনসিবি। বিকেল সাড়ে ৪টায় তার ডাক্তারি পরীক্ষা হবে বলে নিশ্চিত করেছে মুম্বাই মিরর।

এদিকে পশ্চিমবঙ্গের জনপ্রিয় গণমাধ্যম আনন্দবাজার দাবি করেছে, মাদক যোগ নিয়ে রোববার থেকে রিয়াকে টানা জেরা করছিল এনসিবি। ভাই শৌভিকের মুখোমুখি বসিয়ে সোমবার জেরা করা হয় ছয় ঘণ্টা। বারবার প্রশ্নের মুখে পড়ে গতকাল এনসিবির সামনে রিয়া বলেন, ‘আমি যা করেছি, তা সবই সুশান্তের জন্য।’

তারপর মঙ্গলবার আবারও রিয়াকে জেরার জন্য ডেকে পাঠায় এনসিবি। সংস্থাটির সদর দফতরে জেরা শেষে দুপুরে তাকে গ্রেফতার করা হয়। এনসিবির ডেপুটি ডিরেক্টর কেপিএস মালহোত্র এ দিন সংবাদমাধ্যমে বলেন, ‘রিয়াকে গ্রেফতার করে হেফাজতে নেওয়ার প্রক্রিয়া চলছে।’

প্রসঙ্গত, গত ১৪ জুন মুম্বাইয়ের বান্দ্রার বাড়ি থেকে সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। শুরুতে মুম্বাই পুলিশের হাতেই তদন্তভার ছিল। পরে সুপ্রিম কোর্টের নির্দেশে তা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের হাতে ওঠে। সেই মামলায় রিয়ার হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে মাদকযোগের কথা উঠে এলে, আলাদা করে তদন্ত শুরু করে এনসিবি।

তা নিয়ে গত সপ্তাহে দফায় দফায় জেরার পর শুক্রবার রিয়ার ভাই শৌভিক ও সুশান্তের প্রাক্তন ম্যানেজার স্যামুয়েল মিরান্ডাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হন সুশান্তের বাড়ির কেয়ার টেকার দীপেশও।

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা