,

সরকারি কর্মকর্তাদের স্থায়ী বিদেশ পাঠানোর সুপারিশ

news-image

নিজস্ব প্রতিবেদক : মন্ত্রণালয়সহ সরকারি বিভিন্ন দফতরে কর্মরত স্থায়ী কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ পাঠানোর সুপারিশ করেছে সংসদীয় কমিটি। তারা বলেছে, অস্থায়ী কর্মকর্তা-কর্মচারীরা বিদেশ সফরের পরে মন্ত্রণালয় বা অধিদফতরে বদলি হন। এজন্য বিদেশ সফরে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগাতে পারেন না। তাই স্থায়ী কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ পাঠাতে হবে।

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির সদস্য মন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম, মো. মাহবুবউল আলম হানিফ, ছোট মনির, নাজমা আকতার ও কানিজ ফাতেমা আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বৈঠক শেষে কমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু সাংবাদিকদের বলেন, মন্ত্রণালয়ের অস্থায়ী ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিদেশে প্রশিক্ষণ প্রদান করলে প্রশিক্ষণে প্রাপ্ত তাদের অর্জিত জ্ঞান থেকে মন্ত্রণালয় খুব বেশি লাভবান হয় না। সাধারণত প্রশিক্ষণ গ্রহণের কিছুদিন পরেই তাদের অন্য মন্ত্রণালয়ে বদলি হয়ে যায়। প্রশিক্ষণে অর্জিত জ্ঞান থেকে সর্বোচ্চ সুফল পেতে মন্ত্রণালয়ের অস্থায়ী ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিবর্তে মন্ত্রণালয়ের স্থায়ী কর্মকর্তা, কর্মচারীদেরকে প্রয়োজনীয় বিদেশ প্রশিক্ষণে প্রেরণের সুপারিশ করা হয়।

সূত্র জানায়, বৈঠকে সামুদ্রিক মৎস্য বিল-২০২০ ও মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) বিল-২০২০ পরীক্ষা-নিরীক্ষা শেষে বিল দু’টি সংশোধিত আকারে সুপারিশ করা হয়। এ ছাড়া দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রী ঘোষিত জিরো টলারেন্স নীতি সর্বোচ্চ গুরুত্বারোপের তাগিদ দেয়া হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য