,

দিনে-দুপুরে যুবককে ছুরিকাঘাত

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর বকশিবাজারের তিন রাস্তার মোড় এলাকায় ছুরিকাঘাতে নয়ন আহমেদ নাদিম (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রবিবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রক্তাক্ত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত যুবকের বন্ধু সোহান গণমাধ্যমকে জানান, তারা বংশাল পিঠাঘর এলাকায় থাকেন এবং নয়ন একটি মোটরসাইকেলের ওয়ার্কশপে কাজ করেন। তারা দুই বন্ধু ঘুরতে বেরিয়েছিলেন। হোসনি দালান ঘোরাঘুরির পরে বকশিবাজার থেকে রিকশাযোগে লালবাগ এলাকায় যাওয়ার সময় বকশিবাজার মোড়ে বেশ কয়েকজন যুবক নয়নকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে। বিষয়টি চকবাজার থানা পুলিশকে অবগত করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর