শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মারা গেছেন ‘ব্ল্যাক প্যান্থার’খ্যাত অভিনেতা চ্যাডউইক বোসম্যান

news-image

বিনোদন ডেস্ক : মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ‘ব্ল্যাক প্যান্থার’খ্যাত অভিনেতা চ্যাডউইক বোসম্যান মাত্র ৪৩ বছর বয়সেই মারা গেলেন। গত চার বছর ধরে তিনি কোলন ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন।

শুক্রবার (২৮ আগস্ট) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস এলাকায় নিজের বাড়িতেই তিনি মারা যান। এসময় তার স্ত্রী ও পরিবারের সদস্যরা পাশেই ছিলেন। বোসম্যানের মুখপাত্র এ খবর আন্তর্জাতিক সংবাদসংস্থা এপিকে জানিয়েছে।

বোসম্যানের পরিবার থেকে বলা হয়, ‘তিনি ছিলেন সত্যিকারের একজন যোদ্ধা। এসবের মধ্য দিয়েই চ্যাডউইক আপনাদের অনেক সিনেমা উপহার দিয়েছেন, আর তা আপনারা পছন্দও করেছেন। ‘মার্শাল’ থেকে শুরু করে ‘দা ফাইভ ব্লাডস’, অগাস্ট উইলসনের ‘মা রেইনি’স ব্ল্যাক বটম’ এবং আরও কিছু সিনেমার কাজ তিনি একদিকে চালিয়ে গেছেন, অন্যদিকে একইসময়ে তার একের পর এক সার্জারি ও কেমোথেরাপি চলেছে। ‘ব্ল্যাক প্যান্থার’ সিনেমায় কিং টি’চালা চরিত্রে অভিনয় তার ক্যারিয়ারে অনেক সম্মানজনক কাজ ছিল। ’

তবে বোসম্যান কখনো সবার সামনে এ বিষয়গুলো নিয়ে কথা বলেননি।

সাউথ ক্যারোলিনায় জন্ম নেওয়া চ্যাডউইক বোসম্যান হাওয়ার্ড ইউনিভার্সিটি থেকে স্নাতক সম্পন্ন করেন। ২০১৩ সালে টেলিভিশনে অভিনয় শুরু করলেও খুব দ্রুতই তিনি হলিউডের নজরে আসেন। আর শিগগিরই তিনি তারকা হয়ে ওঠেন।

টি’চালা চরিত্রটিই তার ক্যারিয়ারের সর্বোচ্চ সম্মান বয়ে আনে। চরিত্রটি সূচিত হয়েছিল ২০১৬ সালের ব্লকবাস্টার মার্ভেল মুভি ‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার’। এরপর ২০১৮ সালে মুক্তি পায় তার ‘ব্ল্যাক প্যান্থার’ সিনেমাটি। এ চরিত্রে তাকে সবশেষ দেখা গেছে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ সিনেমার হৃদয়বিদারক দৃশ্য টনি স্টার্কের মৃত্যুকালে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ