,

পায়ের পাতার ছবি অনলাইনে বিক্রি করে লাখ লাখ টাকা আয়

news-image

অনলাইন ডেস্ক : করোনা পরিস্থিতিতে বন্ধ হয়ে গেছে মানুষের উপার্জন। এর মধ্যে অনলাইন থেকে লাখ লাখ টাকা আয় করছেন এক মার্কিন নাগরিক। তাও নিজের পায়ের পাতার ছবি বিক্রি করে।

নিউজ এইটিন জানায়, জেসন স্ট্রম নামে এ ব্যক্তি যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার বাসিন্দা। করোনার মধ্যেই অনলাইন থেকে আয় করেছেন মাসে ৪ হাজার ডলার করে, বাংলাদেশি মুদ্রায় যা ৩ লাখ ৩৯ হাজার টাকা।

শুনতে অবাক লাগলেও এ টাকায় তিনি আয় করছেন ইনস্টাগ্রামে নিজের পায়ের পাতার ছবি পোস্ট করে।

ছবি আদান প্রদানের সামাজিক মাধ্যমটিতে জ্যাসনের অ্যাকাউন্টে ফলোয়ার ৫ হাজারের। তাদের অনেকেই তার পায়ের পাতার ছবি কিনে নেন। তার অ্যাকাউন্টে গিয়ে দেখা যায়, নানা ভঙ্গিতে পায়ের পাতার অনেক ছবি পোস্ট দিয়েছেন তিনি।

পায়ের পাতা বিক্রি করেই কেন এত টাকা ৩৫ বছর বয়সী এ যুবক? আসলে পৃথিবীতে প্রত্যেক মানুষের কিছু না কিছুর প্রতি তীব্র আকর্ষণ থাকে। তেমনই এমন অনেক মানুষ আছেন, যারা অন্যের পায়ের পাতার ছবির প্রতি আকৃষ্ট হন।

পায়ের পাতার প্রতি জেসনেরও আকর্ষণ কাজ করে। ফলে অর্থ উপার্জনের রাস্তাটা নিজেই খুঁজে বের করেন।

এরপর নিজের পায়ের পাতার ছবি তুলে বিক্রি করতে শুরু করেন তিনি। এ কাজে ‘অনলি ফ্যানস’‌ নামে একটি ওয়েবসাইটের সাহায্য নেন জেসন।

ওয়েবসাইটটির মাধ্যমে সরাসরি গ্রাহকদের কাছে পায়ের পাতার ছবি পাঠিয়ে দেন জেসন। এই ওয়েবসাইটে সাবস্ক্রিপশন নিতে গেলে প্রতি মাসে গ্রাহককে দিতে হয় ৭.৯৯ ডলার।

এই প্রসঙ্গে জেসন বলেন, ‌‘‌যেহেতু এই সব ছবি বিনা পয়সায় বা অনলাইনে বিনা মূল্যে পাওয়া যায় না, তাই সবাই ওয়েবসাইট থেকে ছবিগুলো কেনেন। এ জন্য আমি টাকাও পাই। আর আমি নিজেও একইভাবে পায়ের পাতার প্রতি আকৃষ্ট হয়ে পড়ি। তাই ওদের ব্যাপারটা বুঝতে আমার অসুবিধা হয় না।’

এর মধ্যে বিষয়টি সংবাদমাধ্যমে প্রকাশ হতেই জেসনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সাড়া পড়ে যায়। তিনিসহ তার পায়ের পাতার ছবি ভাইরাল হয়ে যায়।

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু