,

এখনই ট্রেনে বিছানা-বালিশ নয়

news-image

নিজস্ব প্রতিবেদক : ট্রেনে রাত্রীকালীন উচ্চ শ্রেণির যাত্রীদের কম্বল, চাদর, বালিশ সরবরাহের সিদ্ধান্ত একদিনের ব্যবধানে বদল করেছে রেলওয়ে। গত বুধবার রেলের ট্রাফিক বিভাগের নির্দেশনায় জানানো হয়েছিল, করোনা সংক্রমণ ঠেকাতে বন্ধ রাখা বিছানা-বালিশ সরবরাহ আগামী ৫ সেপ্টেম্বর থেকে আবার চালু হবে। সমালোচনার মুখে বুধবার বিজ্ঞপ্তিতে রেলওয়ে জানিয়েছে, এখনই এ সুবিধা চালু হচ্ছে না।

করোনা সংক্রমণ রোধে ৬৮ দিন বন্ধ রাখার পর ৩১ মে থেকে সীমিত পরিসরে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়। এখন পর্যন্ত তিন দফায় ৩০টি ট্রেন চালু হয়েছে। বৃহস্পতিবার চালু হবে আরও ১৮টি ট্রেন। আগামী ৫ সেপ্টেম্বর থেকে চালু হবে আরও ১৯টি ট্রেন।

করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে চলতে ট্রেনে খাবার ও পানীয় সরবরাহ বন্ধ রয়েছে। গত বুধবারের নির্দেশনায় জানানো হয়, ৫ সেপ্টেম্বর থেকে স্বাস্থ্যবিধি মেনে চা, কফি, বোতলজাত পানি এবং প্যাকেটজাত খাবার সবরাহ করা হবে। তবে আগের মতোই সামাজিক দূরত্ব মানতে আসন সংখ্যার অর্ধেক যাত্রী পরিবহন করা হবে আন্তঃনগর ট্রেনে। দাঁড়িয়ে যাত্রী তোলা হবে না। আন্তঃনগরের সব টিকিট বিক্রি হবে অনলাইনে। বুধবার জারি করা ১০টি নির্দেশনার মধ্যে শুধু কম্বল, চাদর, বালিশ সরবরাহের নির্দেশনা স্থগিত করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর