,

ধসে যাওয়া ভবন থেকে এক নারীকে ২৬ ঘণ্টা পর উদ্ধার

news-image

অনলাইন ডেস্ক : ভারতের মহারাষ্ট্র রাজ্যে ধসে যাওয়া একটি পাঁচতলা ভবনের ধ্বংসস্তূপ থেকে ২৬ ঘণ্টা পর এক নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকারীরা ছোট একটি গর্ত করে মেহেরুন্নেসা আব্দুল হামিদ কাজী (৬০) নামে ওই নারীকে মঙ্গলবার রাতে জীবিত উদ্ধার করেছেন।খবর এনডিটিভির।

এ ঘটনায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। উদ্ধারকারীরা ধ্বংসাবশেষের নিচ থেকে ছয় পুরুষ ও পাঁচ নারীর মরদেহ বের করে আনেন।

সোমবার রাজ্যের রায়গড় শহরে ধসে পড়া ভবনটিতে ৪৫টির বেশি ফ্ল্যাট ছিল। ধ্বংসস্তূপে আরও ১৭ জন চাপা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে।

এর আগে মঙ্গলবার সকালে ধ্বংসস্তূপ থেকে চার বছরের এক শিশুসহ ৬০ জনকে উদ্ধার করা হয় বলে কর্মকর্তারা জানিয়েছিলেন।

পাঁচ তলা ওই ভবনটিতে শতাধিক বাসিন্দা ছিলেন। ঘটনার সময় ৭৫ জন বের হয়ে আসতে সক্ষম হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

ভারতের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের এক বিবৃতিতে জানিয়েছে, বিশেষায়িত সরঞ্জাম এবং প্রশিক্ষিত কুকুর নিয়ে দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে তিনটি দল।

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর