,

সুশান্তের সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন সারা

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের উদীয়মান তারকা সুশান্ত সিং রাজপুত। এখনও তার আত্মহত্যার কারণ জানা যায়নি, কোন সুইসাইড নোটও মেলেনি। এ নিয়ে একের পর এক জল ঘোলা হচ্ছে। সম্প্রতি আবারো এ নিয়ে উঠে এসেছে নতুন আলোচনা।

বর্তমানে সুশান্ত সিং রাজপুতের তদন্ত সিবিআইয়ের হাতে। তবে এরই মাঝে সুশান্তের খবরে ঢুকে পড়েছে আরেক প্রেমের খবর। বলিউড পাড়ায় নতুন করে গুঞ্জণ রটেছে সাইফ আলী খানের মেয়ে সারার সঙ্গে প্রেমে মজেছিলেন সুশান্ত। অন্যদিকে এই দাবি করেছেন তার বন্ধু স্যামুয়েলও।

স্যামুয়েল জানিয়েছেন কেদারনাথ ছবিতে অভিনয় করার সময় নাকি সুশান্ত ও সারা পরস্পরের প্রেমে পড়েছিলেন। ছবির প্রচারের ইভেন্ট গুলিতেও দুজনকে সব সময় এক সঙ্গেই থাকতে দেখা যেত। তাদেরকে আলাদা পর্যন্ত নাকি করা যেত না। কিন্তু এরপরে মুক্তি পায় সুশান্তের আরেকটি ছবি সোন চিড়িয়া। সেই ছবি হিট না করার পর সারা নাকি সুশান্তের সঙ্গে ব্রেকআপ করেন। স্যামুয়েল একটি ইনস্টাগ্রাম পোস্টে এই তথ্য প্রকাশ করেছেন।

তিনি লিখেছেন, ‘কেদারনাথ ছবির প্রচারের সময়গুলো আমার মনে আছে। সুশান্ত ও সারা তখন পরস্পরের প্রেমে মুগ্ধ। ওদের প্রেম শিশুদের মতো নিখাদ ছিল। তিনি জানান বলিউড মাফিয়াদের পরামর্শেই হয়তো সারা ব্রেকআপ করার সিদ্ধান্ত নিয়েছিলেন।

এই প্রসঙ্গে সারা আলি খান বলেন, বিষয়টি এমন পর্যায়ে চলে গেছে তা নিয়ে কথা বলতে রুচি হচ্ছে না। সুশান্তের সঙ্গে কোনো প্রেম ছিল না। কোনো ভিত্তিহীন কথার জবাব দেয়ার সময় নষ্ট। আমার মনে হয় সুশান্তের মৃত্যুর তদন্ত এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ নিয়ে যেকোনো সহযোগীতা করতে আমি রাজি আছি।

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা