শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অভিনেত্রী শখ গোপনে দ্বিতীয় বিয়ে করেছেন

news-image

বিনোদন প্রতিবেদক : গোপনে বিয়ে করেছেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী আনিকা কবির শখ, শোবিজ পাড়ায় এমন গুঞ্জন বহুদিনের। কিন্তু বরাবরই বিষয়টি এড়িয়ে গেছেন এই অভিনেত্রী। তবে এবার জানা গেল ঘটনার সত্যতা।

চলতি বছর ১২ মে ঘরোয়া আয়োজনে বিয়ে করেছেন শখ। বর রহমান জন। বাড়ি গাজীপুর জেলার কালিয়াকৈর থানার বলিয়াদি গ্রামে। এক সময় টুকটাক মডেলিং করেছেন, এখন পেশায় ব্যবসায়ী। দু’জনে সংসার পেতেছেন উত্তরার একটি বাসায়। কোরবানির ঈদ উপলক্ষে স্বামী জনের সঙ্গে শ্বশুরবাড়ি বলিয়াদি গ্রামে বেড়াতে গিয়েছেন শখ।

পারিবারিক সূত্রে জানা গেছে, শখ বর্তমানে শ্বশুরবাড়ি বলিয়াদি গ্রামে আছেন। করোনার প্রকোপ কমলে খুব শিগগিরই ঢাকায় ঘটা করে তাদের বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে।

বিয়ের প্রসঙ্গে জানতে শখের সঙ্গে যোগাযোগ করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।

প্রসঙ্গত, এর আগে ২০১৫ সালের ৭ জানুয়ারি অভিনেতা নিলয় আলমগীরকে ভালোবেসে বিয়ে করেছিলেন শখ। দুই বছরের মাথায় সেই বিয়ে ভেঙে যায়।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ