,

টুইটারও টিকটক কেনার দৌড়ে

news-image

অনলাইন ডেস্ক : টিকটকের ইউএস ভার্সনের মালিকানা কেনার দৌড়ে টুইটারও নাম লিখিয়েছে। ব্যাপারটির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্রকে উদ্ধৃত করে ওয়াল স্ট্রিট জার্নাল শনিবার এই খবর দিয়েছে।

টিকটক মাইক্রোসফটকে ‘হারিয়ে’ এই দৌড়ে টিকে থাকতে পারবে কি না, তা নিয়ে অবশ্য সন্দেহ আছে প্রযুক্তি বিশ্লেষকদের।

ওয়াল স্ট্রিট জার্নাল তাদের প্রতিবেদনে জানিয়েছে, টুইটারের এখন যে অর্থ আছে তা দিয়ে টিকটক কেনা সম্ভব নয়। এ জন্য তাদের অতিরিক্ত ফান্ড জোগাড় করতে হবে কিংবা ঋণ নিতে হবে।

মিশিগান ইউনিভার্সিটির প্রফেসর এবং বাজার বিশ্লেষক এরিক গর্ডনও বলছেন টুইটারের জন্য এই কাজ খুব কঠিন, ‘টিকটকের ইউএস অপারেশনস কেনা টুইটারের জন্য খুব কঠিন। যুক্তরাষ্ট্রে তাদের অর্থনৈতিক সমস্যায় পড়তে হবে। তাদের ঋণ নেয়ার মতো যথেষ্ট সক্ষমতা এই মুহূর্তে নেই।‘

নিরাপত্তার অজুহাতে ট্রাম্প ইতিমধ্যে টিকটককে একটা সিদ্ধান্তে আসতে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। এর ভেতর কোম্পানিটিকে যুক্তরাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানের কাছে মালিকানা বিক্রি করতে হবে, অন্যথায় তাদের কার্যক্রম গুটিয়ে ফেলতে হবে।

কয়েক দিন আগে জানা যায়, ছোট ভিডিও বানানোর এই অ্যাপটিকে কেনার পরিকল্পনা করছে মাইক্রোসফট। ট্রাম্পের সঙ্গে তাদের এ বিষয়ে আলাপও হয়েছে।

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর