,

আমাদের উন্নয়ন মানেই ভারতের উন্নয়ন, বললেন পররাষ্ট্রমন্ত্রী

news-image

মেহেরপুর প্রতিনিধি : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, আমাদের বিজয় মানে ভারতের বিজয়, আমাদের উন্নয়ন মানেই ভারতের উন্নয়ন। কারণ ভারতের সঙ্গে মুক্তিযুদ্ধের সময় থেকেই মধুর সম্পর্ক, নাড়ির সম্পর্ক।

তিনি বলেন, ভারতের সঙ্গে এই সম্পর্ক ছিন্ন হবার নয়। ভারতের সঙ্গে ইতিমধ্যে পানিচুক্তিসহ বিভিন্ন চুক্তি সম্পন্ন হয়েছে। ছোটখাট কিছু বিষয় আছে। আওয়ামী লীগ সরকারের প্রতি বিশ্বাস রাখুন, অনেক উন্নয়ন হয়েছে। আরও অনেক উন্নয়ন দেখতে পাবেন।

শনিবার মেহেরপুরে মুজিবনগর স্মৃতিসৌধ পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমরা প্রত্যাশা করছি এ বছরই বঙ্গবন্ধুর হত্যার সঙ্গে জড়িত একজনকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় নিয়ে আসতে সক্ষম হবো। এর আগেও একজনকে ফিরিয়ে আনতে পেরেছি।

এর আগে শুক্রবার রাতে আবদুল মোমেন মেহেরপুর আসেন। শনিবার সকাল সোয়া ১০ টার দিকে তিনি সড়ক পথে মুজিবনগর পৌঁছান। এরপরই তিনি আওয়ামী লীগের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেন।

এসময় মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মো. জয়নাল আবেদিন, মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম শাহিন, মেহেরপুরের পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্রাচার্য, অধ্যাপক হাসানুজ্জামান মালেকসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী মুজিবনগর কমপ্লেক্স পরিদর্শন করেন।

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু