,

সারোগেট পদ্ধতিতে মা হচ্ছেন শবনম ফারিয়া!

news-image

বিনোদন ডেস্ক : নিঃসন্তান দম্পতিদের গর্ভ ভাড়া দিয়ে সন্তান লাভের ব্যবস্থা করে দেয়া নারীদের সারোগেট মাদার বলা হয়। এবার সেই সারোগেট মাদারের চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়াকে।

নাট্যনির্মাতা সাজ্জাদ সুমন ‘গর্ভধারিণী’ নাটকে সারোগেট পদ্ধতিতে মা হওয়ার গল্প এতে তুলে ধরা হয়েছে। গর্ভধারিণীর চরিত্র অভিনয় করেছেন শবনম ফারিয়া। তার বিপরীতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ।

নাটকের গল্প প্রসঙ্গে নির্মাতা সাজ্জাদ সুমন বলেন, রাজীব-মিতুর সংসার ভালোই চলছিল। হঠাৎ এক অ্যাকসিডেন্টে রাজীবের বাঁ পা প্যারালাইজড হয়ে যায়। এ সময় তাদের অনেক টাকার প্রয়োজন হয়। বেশ আগে কবীর নামে এক ব্যক্তি মিতুকে সারোগেট পদ্ধতিতে সন্তান নেয়ার প্রস্তাব দিয়েছিল। এই দুঃসময়ে কবীরের কথা মনে পড়ে তাদের। এরপর কবীরের প্রস্তাবে রাজি হয়। নানা ঘটনার মধ্য দিয়ে এভাবে এগিয়ে যায় এই নাটকের গল্প।

নাটকটির নির্মাণ প্রসঙ্গে এই নির্মাতা বলেন, নাটকের মাধ্যমে ভালো গল্প তুলে ধরতে পারলে একজন নির্মাতার আত্মা তৃপ্তি পায়। অনেকদিন পর গর্ভধারিণীর গল্প বলতে গিয়ে খুব আনন্দ পেয়েছি। গর্ভধারিণীতে শবনম ফারিয়ার চরিত্রটি খুব চ্যালেঞ্জিং ছিলো। নির্মাতা হিসেবে বলছি, ফারিয়া তা অতিক্রম করেছে।

ঈদুল আজহা উপলক্ষে নির্মিত এ নাটকের চিত্রনাট্য রচনা করেছেন মেজবাহ উদ্দিন সুমন। ঈদের পঞ্চম দিন রাত ১১টা ৫ মিনিটে বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভিতে নাটকটি প্রচার হবে বলে জানান নির্মাতা সাজ্জাদ।

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা