,

নিজ বাসাতেই শুটিং শুরু করলেন অপু

news-image

বিনোদন প্রতিবেদক : করোনা মহামারির কারণে দীর্ঘ সময় ধরে ঘরে অবস্থান করছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না তিনি। আর করোনার এই কালে পরিবারের কথা ভেবে ইতিমধ্যেই বহু কাজের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি।

অবশেষে শুটিংয়ে ফিরলেন এই চিত্রনায়িকা। তবে কোনো শুটিং স্পটে নয়, নিজ বাসাতেই শুটিং করলেন অপু। গতকাল জনসচেতনতামূলক একটি বিজ্ঞাপনের শুটিং করেছেন তিনি। এটি নির্মাণ করছেন সৈকত নাসির।

অপু বিশ্বাস বলেন, ‘ছোট্ট একটি ইউনিট নিয়ে গতকাল পরিচালক আমার বাসায় এসেছিলেন। সতর্কতার সঙ্গে শুটিং করেছি। একটু পরপর হাতে স্যানিটাইজার দিয়েছি। ক্যামেরা চলার সময়টুকু ছাড়া সবাই মাস্ক ও হ্যান্ড গ্লাভস ব্যবহার করেছি। চেষ্টা করেছি, নিরাপদ দূরত্ব বজায় রাখার।’

নির্মাতা সৈকত বলেন, ‘নতুন এই বিজ্ঞাপনচিত্রে অপু দিদির মতোই কাউকে লাগত। প্রস্তাব দিলে দিদি শর্ত জুড়ে দেন, তার বাসাতেই শুটিং করতে হবে। শর্ত মেনে গতকাল সারাদিন তার বাসায় শুটিং করেছি। আসার সময় ঈদ সালামি নিয়ে এসেছি।’

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু