,

শিমুলিয়া ঘাট এলাকায় ভাঙন, ফেরি বন্ধ

news-image

নিউজ ডেস্ক : পবিত্র ঈদুল আজহার বাকি আর মাত্র তিন দিন। দেশে চলছে করোনাভাইরাস প্রাদুর্ভাবকালীন পরিস্থিতি। তাও থেমে নেই নাড়ির টানে ঘরে ফেরা মানুষের আনাগোনা। দক্ষিণবঙ্গের ২৩ জেলার প্রবেশ পথ শিমুলিয়া কাঠালবাড়ি নৌ-রুট এলাকায় তাই ব্যাপক প্রস্তুতি নিচ্ছিল সংশ্লিষ্ট প্রশাসন। এর মধ্যেই এলাকার ৩ নম্বর ফেরিঘাটের ৫০ গজ দূরে ভাঙন শুরু হয় পদ্মায়।

গতকাল মঙ্গলবার দুপুর ১টার দিকে এ ভাঙন শুরু হয়। দ্বিতীয়বারের মতো ভাঙন শুরু হওয়ায় পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করলে শিমুলিয়া ৩ নম্বর ফেরিঘাট বন্ধ করে দেন বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

গতকাল রাত ৮টার দিকে শিমুলিয়া প্রান্তের এক ও দুই নম্বর ঘাট ৫টি ফেরি দিয়ে নৌরুট সচল রাখা হলেও ভাঙন পরিস্থিতির কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটের ফেরি চলাচল মারাত্বক বিপর্যয়ের মুখে পড়ে গেল বলে জানান বিআইডব্লিউটিসির কর্মকর্তা আহমেদ আলী। তিনি আরও জানান, ভাঙনের ফলে শিমুলিয়া ঘাটের ৩ নম্বর ঘাটের পল্টুন ও অ্যাপ্রোচ সড়ক মারাত্বক ক্ষতিগ্রস্ত হয়েছে।

শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সাফায়েত আহমেদ বলেন, ‘পদ্মায় তীব্র স্রোত থাকায় এখন ৫টি ফেরি চলাচল করছে। সকালে ৮টি ফেরি চলতে পেরেছিল। ৩ নম্বর ফেরিঘাট বন্ধ আছে। মাত্র ৫টি ফেরি চলার কারণে ২ নম্বর ঘাটটিও ব্যবহারের প্রয়োজন পড়ছে না। এখন শুধু ১ ও ৪ নম্বর ফেরিঘাট ব্যবহার করা হচ্ছে।’

তিনি আরও জানান, ঈদের ছুটিতে ইতোমধ্যে যাত্রীরা গ্রামের বাড়িতে যাওয়া শুরু করেছেন। বর্তমানে ঘাটে দুইশ থেকে আড়াইশ যানবাহন নদী পারাপারের অপেক্ষায় রয়েছে।

এ জাতীয় আরও খবর

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক