,

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে উন্নয়ন কাজ বন্ধ : ওবায়দুল কাদের

news-image

নিউজ ডেস্ক : ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ফ্লাইওভারসহ অন্যান্য উন্নয়ন কাজ সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবর সংসদ ভবনের সরকারি বাসভবন থেকে ঈদ সামনে রেখে গাজীপুরের সড়ক বিভাগ, মেয়র, সংসদ সদস্য ও আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে এক ভিডিও কনফারেন্সে তিনি এ নির্দেশনা দেন।

ওবায়দুল কাদের বলেন, ‘ইতোমধ্যে উন্নয়ন কাজগুলো সাময়িক বন্ধ করার জন্য সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি। সমন্বিতভাবে সবাইকে ঈদযাত্রা নির্বিঘ্ন করার জন্য কাজ করতে হবে।’

তিনি বলেন, টঙ্গী থেকে গাজীপুর চৌরাস্তা এবং বাইপাস, নবীনগর-চন্দ্রা, ভোগড়া-চন্দ্রা-কালিয়াকৈর-এলেঙ্গা করিডোর পর্যন্ত ট্রাফিক ব্যবস্থাপনা যথাযথ রাখতে হবে। এতে ঘরমুখো মানুষের ভোগান্তি কম হবে। ঈদের আগের দুই দিন গাজীপুর এলাকার গার্মেন্টসগুলো ছুটি হওয়ায় যাত্রীদের চাপ বেড়ে যায়। তাই বিজিএমইএ এর সঙ্গে পরিকল্পনা করে বাড়তি চাপ মোকাবিলার প্রস্তুতি নিতে হবে।

হাইওয়ে পুলিশের উদ্দেশে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, রাস্তায় হঠাৎ গাড়ি বিকল হয়ে যেতে পারে। বৃষ্টি হচ্ছে। তাতে সমস্যা হতে পারে। যানজট হতে পারে। তাই রেকারসহ অন্যান্য প্রস্তুতি নিয়ে রাখতে হবে। ঈদের আগে টেম্পু, রিকশা-ভ্যান, অটোরিকশা কোনোভাবেই চলতে দেওয়া যাবে না। মহাসড়কে নজরদারি বাড়াতে হবে। ঢাকার প্রবেশ এবং বের হওয়ার পথগুলোতে ট্রাফিক ব্যবস্থা নিশ্চিত করতে হবে।’ সতর্কতার সঙ্গে গাড়ি চালানোর জন্য পরিবহন মালিক-শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, জীবনের ঝুঁকি নিয়ে গাড়ি চালাবেন না। অতিরিক্ত যাত্রী পরিবহন করবেন না।

তিনি বলেন, করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি প্রতিপালনের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে মাস্ক পরিধান বাধ্যতামূলক করেছে সরকার। সবার মাস্ক পরা নিশ্চিত করতে কাজ করতে হবে পুলিশ, ট্রাফিক বিভাগসহ অন্যান্য সংস্থাগুলোকে। না হয় ঈদযাত্রা অনেকের জন্য অন্তিম যাত্রার ঝুঁকি নিয়ে আসবে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানের ধারাবাহিকতায় আবারও বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী সব কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সমন্বয় কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। খবর: বাসস।

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর