,

মাঠে নামছেন সোনাক্ষী

news-image

বিনোদন ডেস্ক : চুন থেকে পান খসলেই সোশ্যাল মিডিয়ায় হুমকি, নোংরা ভাষায় আক্রমণ, আজকাল যেন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। এধরনের আক্রমণের শিকার হয়ে অনেক তারকাই অবসাদে ডুবে যান।

অনেকে আবার এর বিরুদ্ধে সরব হয়ে থাকেন। এবার এধরনের সাইবার আক্রমণ, হুমকি বন্ধ করতে পদক্ষেপ করেছে মুম্বাই পুলিশ। আর তাদের সঙ্গে হাত মেলালেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা।

এবিষয়ে সোনাক্ষী সিনহার কথায়, ‘সোশ্যাল মিডিয়া এসেছিল ভালোবাসা, ইতিবাচক বিষয় ছড়িয়ে দেওয়ার জন্য। তবে দুর্ভাগ্যজনকভাবে সাইবার দুনিয়ায় আক্রমণ ও হুমকির কারণে এই জায়গাটা ক্রমাগত মানসিক চাপের কারণ হয়ে উঠছে, বিষাক্ত হয়ে উঠেছে। আমিও সাইবার দুনিয়ায় আক্রমণ হুমকির শিকার হয়েছি। এধরনের বিষয় মানুষকে মানসিকভাবে অবসাদগ্রস্ত করে তোলে। আর তাই এধরনের সাইবার আক্রমণ, হুমকি বন্ধ করতে চলেছি।’

জানা যাচ্ছে, সাইবার দুনিয়ায় অকারণ আক্রমণ, হুমকি বন্ধ করতে মহারাষ্ট্র পুলিশের পক্ষে প্রচারণা চালানো হবে। যে প্রচারের জন্য ৫টি লাইভ কথোপকথনের ব্যবস্থা রাখা হয়েছে। তাতে অংশ নেবেন অভিনেত্রী সোনাক্ষী।

প্রসঙ্গত, সাইবার দুনিয়ায় ক্রমাগত হুমকি, আক্রমণের শিকার হওয়ার পর সাময়িকভাবে নিজের টুইটার অ্যাকাউন্ট বন্ধ রেখেছেন সোনাক্ষী। আর তারপরই পুলিশের সঙ্গে হাত মিলিয়ে এর বিরুদ্ধে প্রচারে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী।

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর