শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মিশু-হিমির ‘অনলাইন শপিং’

news-image

বিনোদন প্রতিবেদক : লাকি আর অহনা একে অপরকে ভালোবাসে। অহনা শপিং পাগল। চার বছর আগে প্রথম দেখাতে অহনার হাত না ধরে, লাকিকে ধরতে হয়েছিল শপিং ব্যাগ। প্রথম দিকে লাকির ভালো লাগলেও একটা সময় বিরক্তি চলে আসে শপিংয়ে। অনলাইন শপিং যুক্ত হবার পর থেকে এই সমস্যা আরও বাড়তে থাকে। অহনার বাবা বিয়ের জন্যে লাকিকে চাপ দিলে সে রাজি হয়। বিয়ের সব শপিংও করতে হবে লাকিকেই।

একদিন ভুল অর্ডার চলে আসে অহনার বাসায়। বিদেশি ওয়েবসাইট থেকে তার অর্ডার করা পণ্যের বদলে আসে চকচকে একটি পিস্তল। যা ফেরত দেওয়ারও কোনো উপায় ছিল না তার। তাই তারা সিদ্ধান্ত নিল পিস্তলটি কোথাও ফেলে দেবে। পরিকল্পনা অনুযায়ী, অন্ধকার একটি পার্কে পিস্তলটি ফেলতে গেলে সন্দেহজনক আচরণের কারণে পুলিশের কাছে আটক হয় তারা। ছাড়া পেয়ে পরদিন পিস্তলটা তারা ফেলে দিয়ে আসে বুড়িগঙ্গায়।

এদিকে খবর আসে, প্রেম ভাই নামের একজন সন্ত্রাসী অহনাকে কিডন্যাপ করছে। কারণ পিস্তলটা তার। যা ডেলিভারি ম্যান ভুল করে অহনাকে দিয়েছিল। এখন প্রেম ভাইয়ের পিস্তলটা চাই। এমনই এক গল্প নিয়ে নির্মিত হয়েছে ঈদের নাটক ‘অনলাইন শপিং’।

সোহেল নাহিদের রচনা ও সাখাওয়াত মানিকের পরিচালনায় নাটকের প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মিশু সাব্বির, হিমি।

নির্মাতা জানান, ‘অনলাইন শপিং’ প্রচার হবে ঈদের দ্বিতীয় দিন রাত ৯টা ৪৫ মিনিটে দেশ টিভিতে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ