শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক স্বামী প্রসেনজিতের বিপরীতে অভিনয় করতে চান না দেবশ্রী

news-image

বিনোদন ডেস্ক : ‘আমি কলকাতার রসগোল্লা’ থেকে ‘উনিশে এপ্রিল’-এ তার অবাধ বিচরণ। এখনো এক মুহূর্ত দাঁড়ালে ভিড় জমে যায়। আবার গ্রামে পা রাখলে ভিড় সামলাতে পুলিশ ডাকার জোগাড় হয়। দেবশ্রী রায়। সেই নায়িকা টলিউড থেকে উধাও। কেন?

দেবশ্রীর সাফ জবাব, “আমার যারা ঘনিষ্ঠ, তাদের আর পাই না। বাকিদের সঙ্গে রিলেট করতে পারি না। কেউ ভালোবেসে নেমন্তন্ন করলে হয়তো যাব। কিন্তু এর বাইরে আমি ওদের সঙ্গে কমফরটেবল ফিল করব না।”

এই সময়ের সঙ্গে আলাপচারিতার মাঝে এও জানালেন, সাবেক স্বামী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে কিছু ছবির অফার এলেও ফিরিয়ে দিয়েছেন।

ঋতুপর্ণ ঘোষ, কৌশিক গঙ্গোপাধ্যায়, সুব্রত সেন, সুভদ্র চৌধুরীর মতো পরিচালকরা ক্যারিয়ারের প্রথম দিকে দেবশ্রী রায়কে নিয়ে সফল হন। কিন্তু এখনকার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি বা নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়রা ছবির জন্য ডাকেন না তাকে। তবে একে ইন্ডাস্ট্রির ব্যর্থতা বলে মনে করেন দেবশ্রী।!

এর কারণ কী হতে পারে? টলিউডের ফেভারিটিজম? নাকি নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর দেবশ্রী রায়কে ভুলে গিয়েছে টলিউড?

এ কথা স্পষ্ট, টলিউডে এই নায়িকাকে সেই মর্যাদা দেওয়া হয়নি, যা তার সমসাময়িক নায়কদের দেওয়া হয়েছে! দেবশ্রী বলেন, “যদি নায়িকাদের সে মর্যাদা দেওয়া না হয়, তা হলে দে আর লুজারস! আমরা নই। আমরা একই জায়গায় আছি। এটা ওদের ভুল। এতে ভালো শিল্পী হাতছাড়া হয়ে যাচ্ছে। টলিউড আসলে বড্ড পিছিয়ে। একটা র‌্যাকেটের বাইরে বের হবো না। এক্সপেরিমেন্ট করব না।”

এখন যদি একটা ভালো ছবির প্রস্তাব আসে, আপনার কোনো শর্ত আছে? “হ্যাঁ। একটা শর্ত আছে বলতে পারেন। বেশ কিছু ছবির অফার ফিরিয়েছি। প্রসেনজিতের সঙ্গে। সেই ছবিগুলো করিনি”, অকপট টলিউডের চুমকি।

কিন্তু এই জুটিকে দর্শক ভীষণভাবে দেখতে চান। উত্তরে দেবশ্রী বলেন, “ওর সঙ্গে আমার জুটি কোথায় ছিল? আমার জুটি ছিল তাপসের (পাল) সঙ্গে। আমার নায়ক চলে গেছে।”

লকডাউনে নিয়মিত সিনেমা দেখছেন দেবশ্রী, মুড হলে রান্না করছেন। ক্লাবে হাঁটতে যাচ্ছেন নিয়মিত। বাড়িতে রোজ রান্নার আয়োজন করেন ৮৫টি কুকুরের জন্য। আর রাজনীতি নিয়ে ব্যস্ততা তো আছেই।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ