,

ঘূর্ণিঝড় হানা টেক্সাসে আঘাত হেনেছে

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের দক্ষিণাঞ্চলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় হানা। ঘণ্টায় সর্বোচ্চ ১৪৫ কিলোমিটার বেগে বয়ে যাওয়া ঝোড়ো বাতাস এখন কর্পাস ক্রিস্টি ও ব্রাউন্সভিলের মধ্যবর্তী অঞ্চলে তাণ্ডব চালাচ্ছে।

ঘূর্ণিঝড়ের কারণে দক্ষিণাঞ্চলের ৩২টি কাউন্টিতে দুর্যোগের ঘোষণা দিয়েছেন টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট।

বিবিসি জানায়, হানা শনিবার পাদ্রি দ্বীপ দিয়ে স্থলে উঠে আসে। কর্পাস ক্রিস্টি ও ব্রাউন্সভিলের মধ্যবর্তী অঞ্চলে তাণ্ডব চালানো হানার ঝোড়ো বাতাস ঘরের ছাউনি উড়িয়ে নিচ্ছে।

হানা এখন এক মাত্রার হারিকেনের পর্যায়ে আছে; পাঁচ ধাপের সর্বনিম্ন মাত্রা।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) সতর্ক করে বলেছে, ‘পোর্ট ম্যানসফিল্ড থেকে সার্জেন্ট পর্যন্ত টেক্সাসের উপকূল বরাবর এলাকাজুড়ে প্রাণঘাতী জলোচ্ছ্বাস অব্যাহত থাকতে পারে।’

এদিকে প্রশান্ত মহাসাগরে উৎপত্তি হওয়া হারিকেন ডগলাস ঘণ্টায় সর্বোচ্চ ১৪৫ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে হাওয়াই দ্বীপের দিকে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছে এনএইচসি।

দুটি ঝড়ের গতিবিধির ওপরই তার প্রশাসন গভীরভাবে নজর রাখছে বলে এক টুইটে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

করোনাভাইরাস প্রাদুর্ভাব মোকাবিলায় হিমশিম খাচ্ছে টেক্সাস। এর ওপর হাজির হানার দুর্যোগ।

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর