,

পোল্যান্ড সরে যাচ্ছে নারী নির্যাতন প্রতিরোধী চুক্তি থেকে

news-image

অনলাইন ডেস্ক : নারী নির্যাতন প্রতিরোধ শীর্ষক একটি ইউরোপীয় চুক্তি থেকে নিজেদের প্রত্যাহারের ঘোষণা দিয়েছে পোল্যান্ড। শনিবার দেশটির বিচারমন্ত্রী এই সিদ্ধান্তের কথা জানান বলে বিবিসি’র খবরে বলা হয়েছে।

‘ইস্তাম্বুল কনভেনশন’ নামে পরিচিত নারীর প্রতি নির্যাতন বন্ধের এই ইউরোপীয় চুক্তিকে ‘ক্ষতিকারক’ বলে উল্লেখ করেছেন পোল্যান্ডের বিচারমন্ত্রী জিবিগনিউ জিওব্রো। তার মতে, এই চুক্তিতে স্কুলগুলোতে শিশুদের লিঙ্গ সম্পর্কে শিক্ষার প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে।

বিচারমন্ত্রী জানান, এই চুক্তি ছাড়াই সাম্প্রতিক বছরগুলোতে পোল্যান্ডে নারীদের রক্ষায় পর্যাপ্ত সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।

ইস্তাম্বুল ট্রিটি থেকে সরে যাওয়ার ঘোষণায় পোল্যান্ডের বিভিন্ন শহরে প্রতিবাদ বিক্ষোভ করেছেন হাজার হাজার নারী।

২০১৫ সালে অনুমোদিত হওয়া চুক্তিটি থেকে নিজেদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়া সোমবার থেকে শুরু হবে জানান জিওব্রো। তার মতে, এই চুক্তি পিতা-মাতার অধিকার এবং প্রকৃতিগত ভাবধারা লঙ্ঘন করেছে।

পোল্যান্ডে ক্ষমতাসীন ল অ্যান্ড জাস্টিস পার্টি এবং তাদের সঙ্গে জোটবদ্ধ সরিকেরা গভীরভাবে ক্যাথলিক চার্চ মতাদর্শী। তারা ঐতিহ্যগত পারিবারিক মূল্যবোধ জাগিয়ে তোলা নিয়ে প্রতিশ্রুতিবদ্ধ।

চলতি মাসেই প্রেসিডেন্ট পদে আবার নির্বাচিত হন আন্দ্রেজ ডুডা। নির্বাচনী প্রচারের সময় তিনি সমকামিতার বিরুদ্ধেও কথা বলেন। তার মতে, সমকামিতার ‘ভাবধারা’ কমিউনিজম থেকে ভয়াবহ।

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর