,

শাহেদ ২৮ দিনের রিমান্ডে

news-image

 রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদ করিমকে ৪ মামলায় ৭ দিন করে রিমান্ড দিয়েছে আদালত। রোববার (২৬ জুলাই) ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাকে রিমান্ডের আদেশ দেন। জানা গেছে, শাহেদের বিরুদ্ধে করা ৪ মামলায় ৭ দিন করে ২৮ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

এর আগে, টানা ১০ দিনের রিমান্ড শেষে সকালে শাহেদ করিমকে আদালতে হাজির করে ৪ মামলায় ৪০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।

করোনা টেস্ট পরীক্ষা প্রতারণার অভিযোগে ১৫ জুলাই ভোরে সাতক্ষীরার সীমান্তের দেবহাটা থানার সাকড় বাজারের পাশে অবস্থিত লবঙ্গপতি এলাকা থেকে নৌকায় পালিয়ে যাওয়া অবস্থায় রিজেন্ট হাসপাতালের শাহেদকে গ্রেফতার করে র‌্যাব। এরপরে বৃহস্পতিবার (১৬ জুলাই) শাহেদকে ১০ দিনের রিমান্ডে পাঠায় আদালত।

 
গত ৬ জুলাই করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট দেয়ার অভিযোগে র‍্যাব উত্তরার রিজেন্ট হাসপাতালে অভিযান চালায়। এরপর রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখা সিলগালা করে দেয়া হয়। ৭ জুলাই করোনা পরীক্ষা না করেই সার্টিফিকেট প্রদানসহ বিভিন্ন অভিযোগে রিজেন্ট হাসপাতালের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা করে র‌্যাব। মামলায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ করিমকে প্রধান আসামি করে ১৭ জনের নাম উল্লেখ করা হয় এজাহারে।

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর