,

২৪ ঘণ্টায় ভারতে শনাক্ত ও মৃত্যুর নতুন রেকর্ড

news-image

অনলাইন ডেস্ক : সব রেকর্ড ভেঙে একদিনের হিসেবে এবার সর্বোচ্চ করোনা আক্রান্ত শনাক্ত ও মৃত্যুর দিন দেখলো ভারত। দেশজুড়ে মাত্র ২৪ ঘণ্টাতেই শনাক্ত হয়েছে ৪৫ হাজার ৭২০ জন, মৃত্যু হয়েছে ১১২৯ জনের।

বৃহস্পতিবার সকালে সরকারি তথ্যের বরাতে এনডিটিভি এক প্রতিবেদনে একথা জানিয়েছে।

ভারতজুড়ে এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা ১২ লাখ ছাড়িয়ে গেছে। ১২ লাখ ৩৮ হাজার ৬৩৫ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ২৯ হাজার ৮৬১ জনের। এর বিপরীতে সুস্থ হয়ে ফিরেছেন ৭ লাখ ৮২ হাজার ৬০৭ জন।

সরকারি তথ্যমতে, দেশটিতে সুস্থতার হার ৬৩.১৮ ভাগ, যেখানে করোনা পজিটিভ হওয়ার হার ১৩.০৩ ভাগ।

বুধবার সর্বোচ্চ সংখ্যক নমুনা পরীক্ষা হয়েছে ভারতে। এদিন সংগ্রহ করা হয়েছে ৩ লাখ ৫০ হাজার ৮২৩ জনের নমুনা। কর্তৃপক্ষ বলছে, সবমিলিয়ে ভারতে দেড় কোটির বেশি মানুষের নমুনা পরীক্ষা হয়েছে।

গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম করোনার অস্তিত্ব শনাক্ত হয়।এরপর তা ছড়িয়ে পড়েছে সারাবিশ্বে। আক্রান্ত শনাক্ত ও মৃতের হিসেবে যুক্তরাষ্ট্র, ব্রাজিলের পরই ভারতের অবস্থান।

করোনার সংক্রমণে ভারতের সবচেয়ে বিধ্বস্ত রাজ্য মহারাষ্ট্র। এই রাজ্যে সর্বোচ্চ সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছে। এরপর রয়েছে তামিল নাড়ু এবং দিল্লি।

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি