,

ডিজির বিচার ও স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চায় বিএনপি

news-image

নিজস্ব প্রতিবেদক : সদ্য পদত্যাগ করা স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) বিচার ও স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে বিএনপি। একইসঙ্গে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর থেকে স্বাস্থ্য খাতের দুর্নীতি ও অব্যবস্থাপনার দায় সরকার এড়াতে পারে না বলেও মনে করে দলটি।

বৃহস্পতিবার বিএনপি গঠিত জাতীয় করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ সেলের উদ্যোগে আয়োজিত এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

তিনি বলেন, রিজেন্ট ও জেকেজি করোনার যে ভুয়া সার্টিফিকেট দিয়েছে তার ফলে করোনা আক্রান্ত মানুষগুলো নির্বিঘ্নে চলাফেরা করেছে। তাদের থেকে করোনা ছড়িয়েছে। এতে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে।

বিএনপি মহাসচিব বলেন, আজকে সরকারি হাসপাতালে অব্যবস্থাপনার কারণ মানুষ হাসপাতালে যাচ্ছে না। করোনায় আক্রান্ত হওয়ার পর বাসায় চিকিৎসা নিচ্ছেন। বাসায় চিকিৎসা নিতে গিয়ে যারা মারা যাচ্ছেন, তাদের হিসাব আসছে না সরকারি পরিসংখ্যানে।

এ সময় তিনি বলেন, সারাদেশে বিএনপির ৪৫৪ জন নেতাকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। ইতোমধ্যে মারা গেছেন ১৩৮ জন।

সংবাদ সম্মেলনে যুক্ত ছিলেন করোনা সেলের সদস্য সচিব ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ সেলের সদস্যরা।

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি