,

দক্ষিণ আফ্রিকায় করোনায় একদিনে মৃত্যুর রেকর্ড

news-image

অনলাইন ডেস্ক : আফ্রিকা মহাদেশের মধ্যে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ভয়াবহ অবস্থা দক্ষিণ আফ্রিকার। সবশেষ চব্বিশ ঘণ্টায় রেকর্ড সংখ্যক মৃত্যু দেখেছে দেশটি।

দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার পর্যন্ত একদিনে করোনাভারাসে ৫৭২ জনের মৃত্যু হয়েছে। অতি ছোঁয়াচে এই ভাইরাসে একদিনে এত বেশি মৃত্যু আর দেখেনি আফ্রিকার সবচেয়ে উন্নত দেশটি।

তাতে করোনায় মোট দক্ষিণ আফ্রিকায় মোট মৃতের সংখ্যা ৫ হাজার ৯৪০ জনে দাঁড়িয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রী জেওয়েলি মাখজি।

সবশেষ চব্বিশ ঘণ্টায় শনাক্ত রোগীর সংখ্যাও বেড়েছে দক্ষিণ আফ্রিকায়। সরকারি হিসেবে মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখের কাছাকাছিতে গিয়ে পৌঁছেছে। আক্রান্তের বৈশ্বিক তালিকায় দেশটির অবস্থান এখন শীর্ষ পাঁচে।

পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ ওয়েস্টার্ন ক্যাপ প্রদেশে। মোট মৃত্যুর প্রায় অর্ধেকই সেখানকার। আর আক্রান্তের এপিসেন্টারে পরিণত হয়েছে দক্ষিণ আফ্রিকার অর্থনৈতিক কেন্দ্রভূমি হিসেবে বিবেচিত গুটেং এলাকা।

সরকারি হিসেবে বলা হয়েছে, দক্ষিণ আফ্রিকায় করোনায় মৃত্যুর হার ১.৫ শতাংশ। আর ৬০ শতাংশ মানুষই সুস্থ হয়ে উঠেছে।

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর