,

আখাউড়া বন্দর দিয়ে ট্রানজিটের চালান এিপুরায় পৌছেছে

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে
বৃহস্পতিবার ভারতের ত্রিপুরা রাজ্যে রাজধাী আগরতলায় পৌছেছে রড ও ডাল। বাংলাদেশ-ভারত দু, দেশের চুক্তি অনুযায়ী ট্রানজিটের প্রথম চালানের পণ্য বুধবার বিকেলে আখাউড়া স্থল বন্দরে আসে। এর ‘আনুষ্ঠানিকতার’ মধ্যদিয়ে বৃহস্পতিবার আখাউড়া ও আগরতলা স্থলবন্দরের শূণ্যরেখায় ত্রিপুরা কাষ্টমস কর্মকর্তারা উপস্থিত থেকে চালান গ্রহন করেন। ত্রিপুরা রাজ্যের মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ভারতের কাষ্টমস কম্পাউন্ডে উপস্থিত ছিলেন।
বাংলাদেশের ম্যাংগু লাইন নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে ভারতের ডার্সেল লজিস্টিক
লিমিটেডের পাঠানো পণ্যগুলো পরিবহন করছে কাস্টমস্ ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং
(সিঅ্যান্ডএফ) এজেন্ট আদনান ট্রেড ইন্টারন্যাশনাল। ২০১৮ সালের ২৫ অক্টোবর বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত চুক্তির আওতায় বাংলাদেশের বন্দর ব্যবহার করে নিজ দেশে পণ্য পরিবহন করছে ভারত।
প্রথম চালানে ৫৩.২৫ মেট্রিক টন রড আর ৪৯.৮৩ মেট্রিক টন ডাল নিয়ে ১৪ জুলাই
কোলকাতার নদীবন্দর থেকে চট্টগ্রাম নদীবন্দরের উদ্দেশ্যে রওনা হয় ‘সেজুতি’ জাহাজ। মঙ্গলবার চট্টগ্রাম বন্দরে নোঙর করে। পণ্য খালাসের পর সড়ক পথে রড ও ডালবোঝাই ৪টি ট্রেইলর আখাউড়া স্থলবন্দরে পৌছানের পর বৃহস্ততিবার পন্য খালাস হয়।বাংলাদেশের ভূখন্ড ব্যবহার করে ভারতের পরীক্ষামূলক এই ট্রানজিট চালানের জন্য ফি নির্ধারণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড।
এর মধ্যে ডকুমেন্ট প্রসেসিং ফি প্রতি চালান ৩০ টাকা, ট্রান্সশিপমেন্ট ফি প্রতি মেট্রিকটন ২০ টাকা, সিকিউরিটি চার্জ প্রতি মেট্রিক টন ১০০ টাকা, অ্যাসকর্ট চার্জ প্রতি মেট্রিক টন ৫০
টাকা, বিবিধ প্রশাসনিক চার্জ প্রতি মেট্রিক টন ১০০ টাকা, কন্টেইনার স্ক্যানিং ফি প্রতি কন্টেইনার ২৫৪ টাকা। এছাড়া ইলেকট্রিক লক অ্যান্ড সিল ফি হিসেবে বিধিমালা দ্বারা নির্ধারিত পরিমাণ দিতে হবে।

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর