,

সুশান্ত সিংয়ের প্রেমিকাকে ধর্ষণের হুমকি

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রেমিকা রিয়া চক্রবর্তীকে লোক পাঠিয়ে ধর্ষণের হুমকি দেয়া হয়েছে। রিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই এই খবর দিয়েছেন।

সুশান্তের মৃত্যুর পর রিয়া খুব একটা কথা বলেননি। দুদিন আগে আবেগঘন পোস্ট দিয়ে তাকে স্মরণ করেন। এরপর বৃহস্পতিবার সরাসরি নিজেকে সুশান্তের প্রেমিকা পরিচয় দিয়ে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে মামলাটির বিষয়ে নজর দেয়ার আহ্বান জানান।

এদিন আরেকটি স্ক্রিনশট শেয়ার করেন রিয়া। সেখানে মান্নু রাউত নামের একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী মেসেজে তাকে হুমকি দেন। মেসেজটিতে এভাবে বলা হয়েছে, ‘আমি নিশ্চিত তোকে ধর্ষণের পর হত্যা করা হবে। আত্মহত্যা করবি, অন্যথায় আজ হোক কাল হোক লোক পাঠিয়ে তোকে খুন করাবো।’

মেসেজটি শেয়ার করে রিয়া সাইবার ক্রাইমের সাহায্য চেয়েছেন। একই সঙ্গে একটি ইংরেজি কবিতার কয়েক লাইন লিখেছেন, ‘আমাকে স্বর্ণসন্ধানী বলা হলেও চুপ ছিলাম/আমাকে খুনি বললেও চুপ ছিলাম/আমাকে চরিত্রহীনা বললেও মুখ খুলিনি/তুমি কীভাবে আমার নীরবতার অর্থ বুঝবে?’

গত ১৪ জুন বান্দ্রায় নিজের ফ্ল্যাটে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন সুশান্ত সিংহ রাজপুত। অঙ্কিতা লোখাণ্ডের পর এই রিয়ার সঙ্গেই সম্পর্কে ছিলেন অভিনেতা।

গোটা লকডাউন সুশান্তের সঙ্গে থাকলেও মারা যাওয়ার দিন কয়েক আগে আচমকাই ৮ জুন ফ্ল্যাট ছাড়েন রিয়া। কারণ হিসেবে পরে পুলিশকে জানিয়েছিলেন সুশান্তের সঙ্গে মন কষাকষি হয়েছিল তার।

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা