,

আগের আবহ ঢাকার সড়কে

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনা সংক্রমণ, মৃত্যু এখনও আশানুরূপ না কমলেও গত দুই-তিন মাসের তুলনায় সম্প্রতি দেশে করোনা ভীতি কিছুটা কমেছে। এর সত্যটা কিছুটা হলেও পাওয়া যায় রাস্তায় বের হলে। যানবাহন চলছে হরদম। তাতে করে মানুষ ছুটে চলছে এস্থান থেকে ওস্থান। ফুটপাত, দোকানপাটেও মানুষ কম না। স্বাভাবিকভাবে রাস্তায় বেড়েছে যানবাহনের সংখ্যাও।

সোমবার (১৩ জুলাই) সকাল ১০টার দিকে কারওয়ান বাজারে দেখা যায়, বাজারের মোড় থেকে ফার্মগেটের কাছাকাছি ডেইলি স্টার ভবন পর্যন্ত যানজট। কারওয়ান বাজার মোড়ের সিগন্যালের কারণে দীর্ঘক্ষণ যানবাহন নড়াচড়ার খবর নেই।

স্বাভাবিক সময়ে এই চিত্র নিত্যনৈমত্তিক হলেও করোনা সংক্রমণের পর এই চিত্রের দেখা মিলছিল না। তবে এখন নতুন করে দেখা দিতে শুরু করেছে আগের চিত্র। মোড়ে মোড়ে দীর্ঘক্ষণ থমকে থাকছে বাস।

যানবাহনের দীর্ঘ সারি থাকলেও বাসগুলোতে যাত্রী পরিবহন বিধি মেনেই চলছে। দুজনের সিটে একজন করে বসছেন। দাঁড় করিয়ে যাত্রী পরিবহন করা হচ্ছে না। তবে বাসে হ্যান্ড সেনিটাইজারের কোনো ব্যবস্থা নেই।

সোমবার দীর্ঘক্ষণ কারওয়ান বাজার মোড়ের ট্রাফিক ছাড়ার পর অল্প এগোতেই পড়তে হয় বাংলা মোটরের ট্রাফিকে। সেখানেও সিগন্যাল ছাড়ার অপেক্ষা। এরপর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনের মোড়ে আবার সিগন্যাল। অল্প বিরতিতে আবার ছেড়ে যাওয়া।

এসবে চরম স্বাস্থ্য ঝুঁকি থাকা সত্ত্বেও করোনার ভীতি কাটিয়ে এভাবেই অল্প অল্প করে স্বাভাবিক হতে শুরু করেছে দেশের অর্থনীতির চাকা।

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু