,

রংপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

news-image

রংপুর ব্যুরো : রংপুরের পীরগাছায় মিতু আক্তার (২৭) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল ১০টার দিকে উপজেলার বড় পানসিয়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। মিতু আক্তার ওই গ্রামের রহুল আমিনের স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার পূর্বদেবু গ্রামের মৃত মাজাহারুল ইসলামের মেয়ে মিতু আক্তারের সঙ্গে প্রায় পাঁচ বছর আগে রুহুল আমিনের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের পারিবারিক কলহ চলে আসছিল। এক পর্যায়ে মিতু আক্তার সবার অগোচরে শনিবার রাত ১১টার দিকে ঘরের তীরের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় বলে স্বামীর পরিবারের লোকজন দাবি করছেন।ঘটনার পর স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিতুর ঝুলন্ত লাশ উদ্ধার করে।

তবে মিতুর চাচা মঞ্জুরুল ইসলাম দাবি করেছেন, মিতুকে পরিকল্পিত ভাবে হত্যা করে ফাঁসে ঝুলিয়ে রাখা হয়েছে। পীরগাছা থানার ওসি রেজাউল করিম বলেন, ‘মিতুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে’।

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর