,

মধ্যপ্রাচ্যের ছয় দেশে করোনায় ৭৫৩ বাংলাদেশির মৃত্যু

news-image

ডেস্ক রিপোর্ট : করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়েছে জিসিসিভুক্ত মধ্যপ্রাচ্যের ছয় দেশে এখন পর্যন্ত ৭৫৩ বাংলাদেশির মৃত্যু হয়েছে। কেবল সৌদি আরবেই মারা গেছেন পাঁচ শতাধিক প্রবাসী।

সৌদি আরবসহ জিসিসিভুক্ত দেশগুলোতে বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসীদের কাছ থেকে এসব তথ্য পাওয়া গেছে।

শনিবার বিকেল পর্যন্ত সৌদি আরবে করোনায় ৫২১ জন বাংলাদেশি মারা গেছেন। এছাড়া সংযুক্ত আরব আমিরাতে মারা গেছেন প্রায় ১২৫ জন। আর কুয়েতে মারা গেছেন ৬০ জন বাংলাদেশি।

এছাড়া ওমানে ২০ জন, কাতারে ১৮ জন ও বাহরাইনে ৯ জন প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। সব মিলিয়ে জিসিসিভুক্ত ছয় দেশে এখন পর্যন্ত মারা গেছেন ৭৫৩ জন।

অন্যদিকে যুক্তরাজ্যে ৩০৫ জন, যুক্তরাষ্ট্রে ২৭২ জন, ইতালিতে ১৪ জন, কানাডায় ৯ জন, সুইডেনে ৮ জন, ফ্রান্সে ৭ জনসহ এখন পর্যন্ত মোট ১৯ দেশে এক হাজার ৩৮০ জন প্রবাসী বাংলাদেশি মারা গেছেন।

দেশে গত ৮ মার্চ প্রথম করোনা রোগী ধরা পড়ার পর শনিবার সকাল নাগাদ ১ লাখ ৫৯ হাজার ৬৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ১ হাজার ৯৯৭ জন।

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর