,

জয়ের কাছাকাছি যুক্তরাষ্ট্র : ট্রাম্প

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র করোনা মাহামারীর বিরুদ্ধে ‘অভূতপূর্ব বিজয়’ অর্জন করতে যাচ্ছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইয়ন টিভির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

শনিবার (৪ জুলাই) স্বাধীনতা দিবসে তিনি এ কথা বলেন। এসময় ভাইরাসটিকে পরাজিত করার খুব কাছাকাছি চলে এসেছি বলেও জানান তিনি।

তিনি বলেন, করোনা মোকাবিলায় বিশ্বের অন্য যে কোনও দেশের চেয়ে ভাল অবস্থানে রয়েছি যা ইতিহাস সৃষ্টি করবে। এর আগে চীন থেকে আসা ভয়াবহ প্লেগের মুখোমুখি হয়েছিলাম এবং এখন আমরা এ থেকে বেরিয়ে আসার কাছাকাছি।

যদিও এর একদিন আগে ফ্লোরিডা এবং টেক্সাসের ৫০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন । স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, নমুনা পরীক্ষা, চিকিৎসা এবং বর্তমানে সংক্রমিতদের বয়স এবং স্বাস্থ্য বিবেচনায় দেশটির মৃত্যুর হার হ্রাস পেয়েছে।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেয়া হিসাব অনুযায়ী, বাংলাদেশ সময় রোববার সকাল পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্তে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ লাখ ৩৫ হাজার ৭৭০ জন এবং মারা গেছেন ১ লাখ ৩২ হাজার ৩১৮ জন।

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর