,

ব্রাহ্মণবাড়িয়ায় কোভিডে আক্রান্ত স্বাস্থ্যকর্মীর মৃত্যু

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় তথ্য গোপন করে চিকিৎসা নিতে যাওয়া কোভিডে আক্রান্ত সন্ধ্যা রানী (৬০) নামের এক স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে সাতটার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশন কেন্দ্র ব্রাহ্মণবাড়িয়া নার্সিং ইনস্টিটিউটে নেওয়ার সঙ্গে সঙ্গে ওই রোগীর মৃত্যু হয়।সন্ধ্যা রানী নবীনগর উপজেলার শ্যামগ্রামের মৃত সচিন্দ্র সরকারের স্ত্রী। তিনি উপজেলার বড়িকান্দি ইউনিয়নের ধরাভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মী ছিলেন।
 পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গত শনিবার জেলার বেসরকারি ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন সন্ধ্যা রানী। শনিবারই তাঁর নমুনার ফলাফল পজিটিভ বলে সেখান থেকে জানানো হয়। রোববার সকালে তাঁর বুকে ব্যথা ও শ্বাসকষ্ট বেড়ে যায়। সকাল সোয়া সাতটার দিকে পরিবারের লোকজন তাঁকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। কিন্তু পরিবারের লোকজন কোভিডে আক্রান্ত হওয়ার তথ্যটি চিকিৎসকের কাছে গোপন রাখেন। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা রানীকে করোনায় সংক্রমিত সন্দেহে করোনা আইসোলেশন কেন্দ্র ব্রাহ্মণবাড়িয়া নার্সিং ইনস্টিটিউটে পাঠান। সেখান নেওয়ার পরপরই সন্ধ্যা রানীর মৃত্যু হয়। বেলা সাড়ে ১১টার দিকে তাঁর লাশ স্বজনেরা নিয়ে যান।
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক শওকত হোসেন বলেন, ‘রোগী ও তাঁর স্বজনেরা করোনা আক্রান্তের তথ্য গোপন করেছিলেন। আমাদের তাঁরা জানাননি যে ওই নারী কোভিডে আক্রান্ত ছিলেন। হাসপাতাল থেকে করোনার আইসোলেশন কেন্দ্র নার্সিং ইনস্টিটিউটে নেওয়ার সময় ওই রোগী মারা যান।’ তিনি বলেন, ‘বিষয়টি খুব দুঃখজনক।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা