,

রনোকে দেখতে হাসপাতালে ডা. জাফরুল্লাহ

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন করোনা আক্রান্ত মার্কসবাদী নেতা ও সিপিবি প্রেসিডিয়াম মেম্বার হায়দার আকবর খান রনোকে দেখতে গেলেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।

হাসপাতালে নতুন বিল্ডিং আইসিইউ কার্ডিওলজি কেবিনে বৃহস্পতিবার সাড়ে ১০টার দিকে যান ডা. জাফরুল্লাহ। প্রায় আধা ঘণ্টা শয্যা পাশে দাঁড়িয়ে বন্ধুর চিকিৎসার খোঁজ-খবর নেন।

এ সময় ডা. জাফরুল্লাহ বলেন, “উন্নত চিকিৎসার জন্যে আমি যে কোনো আর্থিক সহযোগিতা করতে প্রস্তুত।”

রনোর দ্রুত সুস্থতা কামনা করে বলেন, “তুমি বাংলাদেশের জীবিত শেষ বিপ্লবী মার্কসবাদী নেতা। দেশের ক্রান্তিকালে আমাদের জনগণের মুক্তির আন্দোলনে তোমাকে বেঁচে থাকতে হবে।”

উপস্থিত চিকিৎসকদের কাছে রনোর স্বাস্থ্য ও চিকিৎসার সর্বশেষ খবর নেন ডা. জাফরুল্লাহ।

তার সঙ্গে ছিলেন জাতীয় ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু, গণস্বাস্থ্য হাসপাতালের আইসিইউ প্রধান অধ্যাপক ডা. নজীব মোহাম্মদ, রেডিওলজি প্রধান অধ্যাপক ডা. মতিন খান, অধ্যাপক ডা. শওকত আরমান এবং ডিএমসির নতুন বিল্ডিং তৃতীয় তলার আইসিইউ কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ও চিকিৎসকেরা।

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর