,

আরও অবনতি ডা. জাফরুল্লাহর শারীরিক অবস্থার

news-image

নিউজ ডেস্ক : গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী নিউমোনিয়া জনিত কারণে শারীরিক অবস্থা গুরুতর। একইসঙ্গে তার শরীর যথেষ্ট দুর্বলতা রয়েছে।

বুধবার (১ জুলাই) গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ডা. জাফুরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা কিছুটা গুরুতর। তার শরীর দুর্বলতা রয়েছে। ঠিকমতো খাওয়া-দাওয়া করতে পারছেন না। এছাড়া তার জ্বর এবং গলাব্যাথাও আছে।

গণস্বাস্থ্য কেন্দ্রের কিট প্রকল্পের সমন্বয়কারী এবং গণস্বাস্থ্য নগর হাসপাতালের উপাধ্যক্ষ ডা. মুহিবুল্লাহ খন্দকার বলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা ভালো নয়। মাঝখানে ওনার শারীরিক অবস্থার একটু উন্নতি হয়েছিল, তবে গত দুইদিন থেকে ফের অবনতি হয়েছে। এছাড়া তিনি দীর্ঘদিন ধরে জটিল রোগে ভুগছেন। বুধবার তার বিএসএমইউতে সিটি স্ক্যান করার কথা ছিল, তবে তার শরীর প্রচণ্ড দুর্বল থাকায় আমরা তাকে সেখানে নিতে পারিনি। উনি নিজেও যেতে রাজি হয়নি। বর্তমানে তিনি গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

আরও জানানো হয়, জিআর কোভিড ১৯ র‍্যাপিড ডট কিটের নিবন্ধন না পাওয়ায় তিনি বর্তমানে খুবই বিষণ্ণ, তবে ওষুধ প্রশাসন ও বিএসএমইউ কিটের উন্নয়নে সহায়তা করবে জানতে পেরে উনি ধন্যবাদ জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি