,

রংপুরে ট্রাক উল্টে ৪ শ্রমিক নিহত

news-image

রংপুর প্রতিনিধি : রংপুরের তারাগঞ্জ উপজেলায় রডবোঝাই ট্রাক উল্টে চার শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন।

বুধবার দুপুরে তারাগঞ্জ-বুড়িরহাট সড়কের উপজেলার অনন্তপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- খয়রাত হোসেন (৫৫) নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পাচু মাহমুদের ছেলে, ফরহাদ হোসেন (২৫) তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের দোলাপাড়া গ্রামের সমসের আলীর ছেলে, অনিল চন্দ্র (৪৫) একই এলাকার দর্জিপাড়ার ভেরা বানিয়ার ছেলে এবং আবু বক্কর সিদ্দিক (৪৫) দোলাপাড়া এলাকার কচি মাহমুদের ছেলে।

তারাগঞ্জ থানার ওসি জিন্নাত আলী জানান, দিনাজপুর থেকে রডবোঝাই একটি ট্রাক রংপুরের তারাগঞ্জ উপজেলার ব্যবসায়ী আতিয়ার রহমানের গুদামে যাচ্ছিল।

তারাগঞ্জ-বুড়িরহাট সড়কের অনন্তপুর এলাকায় পৌঁছালে ট্রাকটি সড়কে একটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় ট্রাকের রডের নিচে চাপা পড়েন ৯ শ্রমিক।

তাদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক চারজনকে মৃত বলে ঘোষণা করেন।

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু