,

লকডাউন তুলে নেওয়া হচ্ছে রাজাবাজার থেকে

news-image

নিউজ ডেস্ক : রাতেই খুলে দেওয়া হচ্ছে রাজধানীর পূর্ব রাজাবাজার। ২১ দিন পর মঙ্গলবার এলাকাটিতে লকডাউনে তুলে নেওয়া হচ্ছে। নতুন করে আর এই ওয়ার্ডে লকডাউন বাড়ানো হচ্ছে না।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) স্থানীয় কাউন্সিলর ফরিদুর রহমান ইরান এ তথ্য জানিয়েছেন। আগামীকাল বুধবার গ্রিন জোনের মতোই রাজাবাজার এলাকার বাসিন্দারা চলাফেরা করতে পারবেন।

ডিএনসিসির কাউন্সিলর ফরিদুর রহমান ইরান বলেন, ‘আজ রাতে আমরা লকডাউন খুলে দিচ্ছি। কাল থেকে এলাকাটি গ্রিন জোনের মতো করে চলবে।’

উল্লেখ্য, গত ১০ জুন থেকে ১৪ দিনের জন্য পূর্ব রাজাবাজারে পরীক্ষামূলক লকডাউন শুরু হয়। পরে আরও সাত দিন লকডাউনের মেয়াদ বাড়ানো হয়। লকডাউন শুরুর প্রথম দিন গত ১০ জুন থেকে ২১ জুন পর্যন্ত ১১ দিনে এই এলাকার মোট ২০৫ জনের করোনা পরীক্ষা করা হয়। এতে ৪০ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়, যা মোট আক্রান্তের সাড়ে ১৯ শতাংশ। ওই ১১ দিনের মধ্যে প্রথম সাত দিনে (১০ জুন থেকে ১৬ জুন) ১৩১ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ৩৩ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিত শনাক্ত হয়, যা আক্রান্তের ২৫ শতাংশ। আর শেষ ৫ দিনে (১৬ জুন থেকে ২১ জুন) ৭৪ জনের করোনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ৭ জনের পজিটিভ ফল আসে, যা আক্রান্তের সাড়ে ৯ শতাংশ। এরমধ্যে ১৮ জুন ২২ জনের পরীক্ষা করা হয়। এদিনের পরীক্ষায় কারও শরীরে করোনা শনাক্ত হয়নি। ২০ জুন ১৯ জনের পরীক্ষা করা হয়েছে। ওই দিনও কারও করোনা শনাক্ত হয়নি। লকডাউনের শেষ ৯ দিনের তথ্য পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা