,

৩৮তম বিসিএসের ফল প্রকাশ

news-image

নিজস্ব প্রতিবেদক : ৩৮তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে বিভিন্ন ক্যাডারে দুই হাজার ২০৪ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে। এর মধ্যে রয়েছে প্রশাসন ক্যাডারে ৩০৬ জন, পুলিশ ক্যাডারে ১০০ জন, পররাষ্ট্র ক্যাডারে ২৫ জন, সহকারী সার্জন ২২০ জন, কৃষি ক্যাডারে ২৪১ জন।

বিভিন্ন ক্যাডারে প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা পদে দুই হাজার ২৪ জনকে নিয়োগ দিতে ২০১৭ সালের ২০ জুন ৩৮তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। একই বছরের ১০ জুলাই থেকে ১০ আগস্ট পর্যন্ত এই আবেদন প্রক্রিয়া চলে। গত বছরের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষায় প্রায় দুই লাখ ৮৮ হাজার ৮৯৯ জন পরীক্ষার্থী অংশ নেন।

১৬ হাজার ২৮৬ জন প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হন। উত্তীর্ণদের লিখিত পরীক্ষা শুরু হয় ২০১৮ সালের ৮ আগস্ট। লিখিত পরীক্ষার ফলাফলে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য ৯ হাজার ৮৬২ জনকে উত্তীর্ণ করা হয়।

https://cdn.jagonews24.com/media/doc/2019November/38_BCS-20200630175752.pdf

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু