,

চলতি বছরের হজ নিবন্ধন ২০২১ সালেও কার্যকর থাকবে : মন্ত্রণালয়

news-image

করোনা ভাইরাসের সংক্রমণের কারণে সৌদি আরব নিজ দেশ ছাড়া অন্য সব দেশের হজ বাতিল করায় চলতি বছরের নিবন্ধনকারীদের ২০২১ সালের প্রাক-নিবন্ধন এবং নিবন্ধন হিসেবে কার্যকর থাকবে বলে জানিয়েছে সরকার।

আগামী বছর (২০২১ সালে) কোনো কারণে হজ প্যাকেজের ব্যয় বাড়লে বা কমলে তা বর্তমানে হজযাত্রীর জমা অর্থের সঙ্গে সমন্বয় করা হবে।কোনো হজযাত্রী নিবন্ধন বাতিল করলে একই সঙ্গে তার প্রাক-নিবন্ধন বাতিল হয়ে যাবে এবং তিনি নতুন করে প্রাক-নিবন্ধন করে হজে যেতে পারবেন।

কোনো হজযাত্রী হজের টাকা উত্তোলন করতে চাইলে সরকারি বা বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের জন্য তিনি অনলাইনে মন্ত্রণালয়ের মাধ্যমে আবেদন করবেন এবং কোনো প্রকার সার্ভিস চার্জ কর্তন ছাড়াই তাকে তার সমুদয় অর্থ ফেরত দেওয়া হবে। এক্ষেত্রে তার প্রাক-নিবন্ধন বাতিল হয়ে যাবে এবং নতুন করে হজে যেতে চাইলে নতুন করে প্রাক-নিবন্ধন করতে হবে।

বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী নিবন্ধন বাতিল করে টাকা উত্তোলন করতে চাইলে তার হজ এজেন্সির মাধ্যমে অনলাইনে আবেদন করবেন এবং মন্ত্রণালয় তা অনুমোদন করা সাপেক্ষে হজ এজেন্সির মাধ্যমে অথবা ব্যাংকের মাধ্যমে তাদের জমা অর্থ গ্রহণ করবেন।

সভায় আরও সিদ্ধান্ত হয়, সরকারি অথবা বেসরকারি ব্যবস্থাপনায় যে সব হজযাত্রী তাদের জমা নিবন্ধনের টাকা তুলতে চান তাদের আগামী ১২ জুলাইয়ের পর আবেদন করতে হবে।

এরআগে প্রয়াত ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহর স্মরণে শোকসভায় তার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। সভায় ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়সহ জেলা ও বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তা, হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের কর্মকর্ত‍াও হজ অফিসের কর্ম‍কর্তাসহ দেশ ও দেশের বাইরে থেকে বিশিষ্ট ওলামায়ে কেরাম, বিশিষ্ট ব্যক্তিরা জুম অ্যাপের মাধ্যমে অংশ নেন।

 

সূত্র : বাংলানিউজ২৪.কম

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা