,

ইবাদতে মগ্ন হলেন এ্যানি খান

news-image

বিনোদন প্রতিবেদক : শিশুশিল্পী হিসেবে শোবিজ অঙ্গনে পা রাখেন মডেল ও অভিনেত্রী এ্যানি খান। সম্প্রতি দীর্ঘ ২৩ বছরের অভিনয় ক্যারিয়ারের ইতি টানলেন এই অভিনেত্রী। একজন সাধারণ ধার্মিক মানুষ হিসেবে বাকি জীবনটা কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এমনটাই জানিয়েছেন এ্যানি খান।

তিনি বলেন, ‘গত বছরই মিডিয়া ছাড়ার পরিকল্পনা করেছিলাম। চলতি বছর ১৯ মার্চ সবশেষ শুটিং করেছি। তারপর করোনায় সবকিছু বন্ধ। এই সময় বাসায়ই ছিলাম আর পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছি, কোরআন-হাদিস পড়ছি। এ ক’দিন অনেক কিছু শিখলাম। এখন আর মিডিয়া আমাকে টানছে না। তাই মিডিয়া ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি।’

এ্যানি আরও বলেন, ‘প্রতিদিন যেভাবে মৃত্যুর খবর শুনছি, তা আগে কখনো শুনিনি। এর মধ্যে বাবাকেও হারালাম। কাছের অনেক মানুষজনকেও হারিয়েছি। একজন মুসলিম হিসেবে সঠিক পথে চলতে চাই। একজন ধার্মিক মানুষ হয়ে বাকি জীবনটা কাটাতে চাই।’

এ্যানি খান ইতিমধ্যেই বেশ কিছু নাটক ও বিজ্ঞাপনে অভিনয় করেছেন। বর্তমানে তার অভিনীত পাঁচটি সিরিয়াল বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার হচ্ছে। খুব শিগগিরই সব কিছু গুছিয়ে আনবেন বলেও জানান এই অভিনেত্রী। আর আগামী বছর বিয়ের পরিকল্পনা করেছেন এই অভিনেত্রী। নতুন করে জীবন সাজানোর স্বপ্নও দেখছেন এ্যানি খান।

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু