,

রাস্তায় দুই বোনের শরীরে হাত, কারাগারে ছাত্রলীগ নেতা

news-image

বরিশাল প্রতিনিধি : বরিশালের গৌরনদীতে এক কলেজছাত্রী ও তার বড় বোনকে শ্লীলতাহানি ও হামলায় ঘটনায় দায়ের করা মামলায় কলেজ ছাত্রলীগ নেতা আরিফ মিয়াকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

আজ বৃহস্পতিবার আরিফ মিয়াকে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার এজাহারের বরাত দিয়ে পুলিশ জানায়, বাদীর ছোট বোন স্নাতক (সম্মান) শেষ বর্ষের ছাত্রী (২০) বাড়ি থেকে বের হলে রাস্তাঘাটে প্রায়ই তার পথরোধ করে উত্ত্যক্ত করতেন সরকারি গৌরনদী কলেজ ছাত্র সংসদের সাবেক ক্রীড়া সম্পাদক ও কলেজ ছাত্রলীগের সদস্য আরিফ মিয়া। ছোট বোন বিষয়টি পরিবারকে জানালে পরিবারের সদস্যরা আরিফকে শাসিয়ে দেন। এতে আরিফ আরও ক্ষিপ্ত হয়ে দেখে নেওয়ার হুমকি দেন।

গতকাল বুধবার বিকেল ৪টায় ছোট বোনকে নিয়ে বড় বোন পৌর সদরের দক্ষিণ বিজয়পুর মৎস্য খামারের সামনে পৌঁছালে বখাটে আরিফ তিন সহযোগীকে নিয়ে হাজির হয়ে অশ্লীল কথা বলে ছোট বোনের শরীরে হাত দেন। বড় বোন এর প্রতিবাদ করলে আরিফ মিয়া সহযোগীদের নিয়ে দুই বোনকে টানাহেঁচড়া করে ওড়না নিয়ে যান।

গৌরনদী থানার ওসি গোলাম সরোয়ার বলেন, ‘কলেজছাত্রী ও তার বড় বোনকে শ্লীলতাহানি ও তাদের ওপর হামলার ঘটনায় বড় বোন বাদী হয়ে ছাত্রলীগ নেতা আরিফ মিয়াকে প্রধান আসামি করে তিন সহযোগীসহ মোট চারজনের বিরুদ্ধে একটি মামলা করেছেন। পুলিশ আরিফ মিয়াকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে বরিশাল কারাগারে পাঠিয়েছে।’

ওসি আরও বলেন, ‘আরিফ মিয়ার বখাটেপনায় এলাকার স্কুল-কলেজগামী ছাত্রীরা অতিষ্ঠ ও ভীতসন্ত্রস্ত। এর আগেও আরিফ মিয়া একাধিক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করেন এবং গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের এক ছাত্রীকে তুলে নিয়ে যান। পরে রাজনৈতিক চাপে ফেরত দেন।’

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর