,

ট্রাকে নসিমনের ধাক্কা, নিহত ২

news-image

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে নসিমনের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-মাদারীপুর সদর উপজেলার মিঠাপুর গ্রামের শাহজাহান মুন্সির ছেলে নসিমনচালক সোহেল মুন্সি (৩৮) ও উত্তর দুধখালি গ্রামের নূর উদ্দিন খলিফার ছেলে পেঁয়াজ ব্যবসায়ী সেলিম খলিফা (৪৫)।

রাজৈর থানার ওসি শওকত জাহান জানান, রাজৈর উপজেলার টেকেরহাটের তুলাতলা নামক স্থানে দাঁড়ানো ট্রাকের পেছনে মাদারীপুর থেকে আসা নসিমনটি সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নসিমনচালক ও এক যাত্রী নিহত হন।

মস্তফাপুর হাইওয়ে ফাঁড়ির ইনর্চাজ দ্বীন মোহাম্মাদ জানান, খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে এবং ট্রাক ও নসিমন জব্দ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু