,

ব্রাহ্মণবাড়িয়ায় অভিনব কৌশলে চাঁদাবাজির সময় প্রতারক আটক

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া শহরের ফকিরাপুল এলাকা থেকে মো. বাবুল নামে এক প্রতারককে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআই) সদস্যরা।মঙ্গলবার দুপুর দুইটার দিকে শহরের পৌর সুপার মার্কেটের সামনে থেকে এনএসআই’র ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করেন। তিনি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোলাম রাব্বানীর ছেলে।

এনএসআই সূত্রে জানা গেছে, একটি প্রতারক চক্র দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে নিজেদেরকে সচিব ও ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে ফুটপাতের ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করে আসছে। বাবুল ওই প্রতারক চক্রের সক্রিয় সদস্য। মঙ্গলবার দুপুরে শহরের ফকিরাপুল এলাকায় ফুটপাতের দুইজন ব্যবসায়ীর কাছ থেকে নিজেকে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে ৩ হাজার টাকা আদায় করেন বাবুল। পরবর্তীতে এনএসআই সদস্যরা তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন জানান, ফুটপাতের হকারদের কাছ থেকে নিজেকে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে চাঁদা তুলছিলেন বাবুল। পরে এনএসআই সদস্যরা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি