,

‘আলহামদুলিল্লাহ নিজেই নিজের খাবার খাচ্ছেন ড. জাফরুল্লাহ’

news-image

নিজস্ব প্রতিবেদক : গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী নিজ হাতে খাবার খেতে পারছেন। তার জন্য স্থানীয় এবং বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে একটি অনলাইন মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

মঙ্গলবার এক বিবৃতিতে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডা. মামুন মুস্তাফিজ জানান, জাফরুল্লাহ চৌধুরীর সার্বিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

তিনি আরও বলেন, তাকে এখনও অক্সিজেন সাপোর্ট দিয়ে রাখা হয়েছে। তবে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতার অবস্থার অবনতি হয়নি। ডা. মামুন বলেন, ‘তিনি আগের চেয়ে ভালো অনুভব করছেন এবং আলহামদুলিল্লাহ তিনি নিজেই নিজের খাবার খাচ্ছেন’।

জাফরুল্লাহকে নিয়মিত ডায়ালাইসিস ও বুকের ফিজিওথেরাপিও দেওয়া হয়েছে বলে জানান তিনি।

বৃহস্পতিবার রাতে হঠাৎ শ্বাসকষ্ট হওয়ায় জাফরুল্লাহর অবস্থার কিছুটা অবনতি হয়। তারপর থেকে রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য কেন্দ্রে ব্রিগেডিয়ার অধ্যাপক ডা. মামুন মুস্তাফিজ ও অধ্যাপক ডা. নাজীবের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন তিনি।

মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ ২৫ মে গণস্বাস্থ্য কেন্দ্রের ল্যাবরেটরিতে উদ্ভাবিত র‌্যাপিড ডট ব্লট কিট দিয়ে পরীক্ষা করে আক্রান্তের ব্যাপারে জেনেছেন। চারদিন পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) একটি আরটি-পিসিআর পরীক্ষাতেও তার করোনভাইরাস শনাক্ত হয়।

এর আগে, মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ডা. জাফরুল্লাহ তার রোগ প্রতিরোধের সক্ষমতা বাড়ানোর জন্য তিনবার প্লাজমা থেরাপি নিয়েছেন।

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর