,

অপরিবর্তিত ডা. জাফরুল্লাহর শারীরিক অবস্থা

news-image

নিউজ ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। তবে সর্বশেষ চারদিনে অবনতিও হয়নি।

গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মহিবুল্লাহ খন্দকার মঙ্গলবার সংবাদমাধ্যমকে জানান, যেহেতু অবনতি হয়নি, এটাকে উন্নতি বলা যায়।

ডা. জাফরুল্লাহ চৌধুরীর চিকিৎসা নিয়ে মঙ্গলবার গণস্বাস্থ্য নগর হাসপাতালের চিকিৎসক ব্রিগেডিয়ার অধ্যাপক ডা. মামুন মুস্তাফি, অধ্যাপক ডা. নজীব ও ডা. মহিবুল্লাহ এবং ইংল্যান্ড ও ভারত থেকে বিশেষজ্ঞ চিকিৎসকরা এক ভিডিও কনফারেন্সে মিলিত হন।

ডা. মহিবুল্লাহ জানান, আলোচনায় সবাই একমত হয়েছেন, এখন পর্যন্ত যে প্রক্রিয়ায় চিকিৎসা চলছে, তা পুরোপুরি ঠিক আছে। এই চিকিৎসাই চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে।

সঙ্গে যোগ করেন, জাফরুল্লার ফুসফুসের সংক্রমণের কোনো উন্নতি হয়নি। এখনো ঝুঁকিপূর্ণ অবস্থাতেই রয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, কভিড-১৯ এ আক্রান্ত রোগীরা যদি উপুড় হয়ে পেটে চাপ দিয়ে ঘুমায়, তাহলে ফুসফুসে অক্সিজেনের মাত্রা বাড়ে, ফুসফুস ভালো থাকে। ডা. জাফরুল্লাহকেও এভাবে ঘুমাতে বলা হয়েছে।

এ ছাড়া ডা. জাফরুল্লাহ চৌধুরীর শরীরে করোনাভাইরাসের মাত্রা কমে যাওয়াকে ইতিবাচক লক্ষণ হিসেবে দেখেছেন বিশেষজ্ঞ চিকিৎসরা। বর্তমানে তাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে।

গত ২৫ মে ডা. জাফরুল্লাহ চৌধুরীর করোনা শনাক্ত হয়। গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিট দিয়ে পরীক্ষাতেই তার করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এরপরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) পিসিআর পরীক্ষাতেও তার করোনাভাইরাস শনাক্ত হয়। তিনি গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা