,

করোনায় আরও এক এনবিআর কর্মকর্তার মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আরও এক কর্মকর্তা করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল সোমবার রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মারা যাওয়া ওই ব্যক্তির নাম সুধাংশু কুমার সাহা। তিনি এনবিআরে উপ-কর কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জাতীয় রাজস্ব বোর্ডের এটা দ্বিতীয় কর্মকর্তার মৃত্যু। এর আগে গত ৩ জুন চট্টগ্রাম কাস্টমস হাউসে সুপারিন্টেনডেন্ট মুহাম্মদ জসিম উদ্দিন মারা যান।

বিষয়টি নিশ্চিত করে এনবিআরের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা সৈয়দ এ মোমেন বলেন, সুধাংশু সাহা করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন।

এনবিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, উপ-কর কমিশনার সুধাংশু সাহা ২৭তম বিসিএসে সরকারি চাকরিতে যোগ দেন। সুধাংশু সাহার মৃত্যুতে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম শোক প্রকাশ করেছেন। তিনি তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনাও জানান।

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর